Sunday, May 10, 2026

“আজই প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম”: ১৩ বছর আগের কথা মনে করিয়ে কৃতজ্ঞতা মমতার

Date:

Share post:

‘‘১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম”। সোমবার পঞ্চম দফার ভোটগ্ৰহণ (Voting) পর্বের মধ্যে এক্স হ্যান্ডেলে ১৩ বছর আগের সেই বিশেষ মুহূর্তকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২০১১ সালের ২০ মে-র স্মৃতিচারণ করে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘১৩ বছর আগে এই দিনে আমি প্রথম বারের মতো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলাম। রাজ্যের উন্নয়নের জন্য একটি পরিবর্তনমূলক যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের জনগণের সেবা করার অঙ্গীকার করেছিলাম।’’ পাশাপাশি তাঁর উপর আস্থা এবং সমর্থনের জন্য ‘মা-মাটি-মানুষ’কে কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী।

২০১১ সালের ২০ মে, প্রথম বার বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর টানা ১৩ বছর রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি। সোমবার সেই ১৩ বছর আগের কথাই স্মরণ করে রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন মমতা।
সোমবার দেশের ৪৯ আসনের মধ্যে বাংলার সাত আসনে ভোটগ্রহণ চলছে। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে পঞ্চম দফায়। সেই আবহেই এদিন সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতা।

Related articles

সুদীপ দলের কাউন্সিলরকে ‘কুত্তা’ বলতেই বিদ্রোহ হোয়াটসঅ্য়াপ গ্রুপে

বাংলার ক্ষমতা থেকে তৃণমূল কংগ্রেস সরে যাওয়ার পরে বিভিন্ন স্তরে দায় ঠেলাঠেলি শুরু হয়েছিল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় একজোট...

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...