Wednesday, May 13, 2026

দুই স্ত্রী নিয়ে এক ছাদের তলায়, ইউটিউব থেকে কত কোটি আয় আরমানের?

Date:

Share post:

দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলায় ঘর করার ভিডিয়ো বানিয়ে ইউটিউবের পরিচিত মুখ হয়ে উঠেছেন আরমান মালিক। ইউটিউব থেকে ইনস্টাগ্রাম, তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়। আরমান মালিক নাম শুনলে হয়তো ভাববেন বলিউড গায়কের কথা বলছি। না, ইনি হলেন আরমান মালিক ইউটিউবার, যার সাবস্ক্রাইবার সংখ্যা বর্তমানে ৩৩ লাখ। ইউটিউবের পাশপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। তাঁর আসল নাম সন্দীপ।

দুই বউ পায়েল এবং কৃতিকার সঙ্গে ব্যক্তিগত জীবনের নানা মুহুর্ত ইউটিউবে তুলে ধরেন তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, গায়ক আরমান মালিকের নাম তিনি জনপ্রিয়তা পাওয়ার জন্য ব্যবহার করছেন। এই নিয়ে নানা তর্ক বিতর্ক চললেও ইউটিউবারের বিলাসবহুল জীবন যাপন থামার নয়।নামি দামি একাধিক জিনিস তাঁর সংগ্রহে। তবে এর মধ্যে সবচেয়ে তাদের গাড়ি কালেকশন।ইউটিউবে ৩৩ লাখ এবং ইনস্টাগ্রামে ২০ লাখের বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর।বিগত দু বছর ধরে ইউটিউবের দুনিয়াতে রীতিমতো রাজত্ব করছেন আরমান মালিক। দুই বউ পায়েল ও কৃতিকাকে নিয়ে থাকেন একই ছাদের তলায়। প্রথম স্ত্রী পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে বিয়ে করেন আরমান। সেই বিয়ে করতে মুসলিম ধর্মও গ্রহণ করেছিলেন। আপাতত তাঁদের চার সন্তান।

সম্প্রতি সিদ্ধার্থ কান্ননের পডকাস্টে এসেছিলেন পায়েল, কৃতিকা আর আরমান।সিদ্ধার্থ কন্ননের প্রশ্নের জবাবে আরমান জানিয়েছেন, ‘চন্ডিগড়ে ১০ তলার ফ্ল্যাট রয়েছে আমার। প্রথম ৪ তলায় আমরা থাকি। বাদবাকি ৬ তলার মধ্যে রয়েছে আমার মিউজিক স্টুডিয়ো, যেখানে আমার গানের শ্যুট করি। বাদবাকি আমার সঙ্গে কাজ করে যারা তারা থাকে। ৬ জন ক্যামেরাম্যান, ২জন ড্রাইভার, ৯জন কাজের লোক, আরও অনেকে। মোট ৪০ জন।’সিদ্ধার্থের জোরাজুরিতে তিনি জানান, প্রায় ১৫০ কোটির মালিক তিনি। আর এই পুরো আয়ই হয়েছে ইউটিউব থেকে। আর মাত্র আড়াই বছরে।





Related articles

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...