Thursday, May 14, 2026

মর্মান্তিক, ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে বৈগা উপজাতি সম্প্রদায়ের ১৮ জনের মৃত্যু

Date:

Share post:

ছত্তিশগড়ে পিকআপ ভ্যান উল্টে ১৪ জন মহিলা সহ ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে,আটজন আহত হয়েছে। সোমবার ছত্তিশগড়ের কাওয়ার্ধা এলাকায় একটি পিকআপ গাড়ি উল্টে যায়। বৈগা উপজাতি সম্প্রদায়ের ২৫-৩০ জনের একটি দল ঐতিহ্যবাহী তেন্দু পাতা সংগ্রহ শেষে একটি পিকআপ ট্রাকে ফিরছিল। বাহপানি এলাকায় গাড়িটি ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। আহতদের পরবর্তী চিকিৎসার জন্য নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সবাই কুইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে।

এই বেদনাদায়ক ঘটনায় শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। তিনি লিখেছেন আহতদের উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই দুর্ঘটনায় নিহতরা সবাই বৈগা উপজাতি সম্প্রদায়ের, যা একটি সংরক্ষিত উপজাতি।তারা সবাই কুকদুর থানা এলাকার সেমারহা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে।পুলিশ সুপার অভিষেক পল্লব বলেছেন, ১২ জন মহিলা এবং একজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হন, আর নয়জন আহত হন এবং তাদের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়, যেখানে পাঁচজন মহিলা মারা যান।





Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...