Friday, April 24, 2026

বসিরহাটের তৃণমূল প্রার্থীর জয়ের পরেই সন্দেশখালি যাবেন, ঘোষণা মমতার

Date:

Share post:

খুব তাড়াতাড়ি সন্দেশখালি যাবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচন পর্বে বারবার বিরোধীদের নিশানায় উঠে আসা সন্দেশখালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন। রাজনীতির নামে মহিলাদের সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়া নিয়ে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানিয়েছেন তিনি। এবার খুব তাড়াতাড়ি সেই সন্দেশখালির মানুষদের সঙ্গে কথা বলতে সেখানে যাওয়ার বার্তা দিলেন মমতা।

লোকসভা নির্বাচনে বিভিন্ন ভাবে বাংলাকে অপমান করা বিজেপিকে বাংলার মানুষ অনেক আগেই অস্বীকার করেছে। নির্বাচনের পাঁচ দফা পেরিয়ে যাওয়ার পরে সেটা বিজেপি নেতাদের হতাশা দেখলেও স্পষ্ট হয়। অন্যদিকে উন্নয়নের জোরে বলিয়ান তৃণমূল বাংলায় আগের থেকেও ভালো ফল করায় প্রত্যাশী। বসিরহাট লোকসভা কেন্দ্রেও একইভাবে প্রার্থী হাজী নুরুল ইসলামের জয়ও সময়ের অপেক্ষা। আর সেই জয় সম্পন্ন হলেই সন্দেশখালি পৌঁছাবেন মমতা।

তিনি বলেন, “আমি তাড়াতাড়ি সন্দেশখালি যাব।” নির্বাচনী প্রচারে গোটা রাজ্যে এক নাগাড়ে প্রচারে ব্যস্ত তৃণমূল নেত্রী সপ্তম দফার নির্বাচন কেন্দ্রের জন্যও প্রচার শুরু করেছেন। মঙ্গলবারই তিনি বসিরহাট কেন্দ্রের প্রার্থী হাজী নরুল ইসলামের প্রচার করেন। সন্দেশখালি এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত। সন্দেশখালির মানুষের জন্য মমতার বার্তা, “আমি ওখানকার মানুষের সঙ্গে দেখা করতে যাব।”

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...