Monday, May 4, 2026

গদ্দারদের হামলা, ভোট মিটতেই উলুবেড়িয়ায় আক্রান্ত তৃণমূলকর্মী

Date:

Share post:

নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে এবার হিংসার পথ বেছে নিল বিজেপি। সোমবার পঞ্চম দফা নির্বাচনের দিনও হাওড়ার উলুবেড়িয়া কেন্দ্রে কয়েকটি বুথে অশান্তির চেষ্টা করেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ভোটের দিন কোনওভাবে সাধারণ মানুষকে নিজেদের পক্ষে না টানতে পেরে, এবার তৃণমূল কর্মীদের ভয় দেখানোর রাজনীতি শুরু উলুবেড়িয়ায়। তৃণমূল ছেড়ে ফায়দা লুঠতে সদ্য বিজেপিকে যোগ দেওয়া দুষ্কৃতীরাই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি আক্রান্ত তৃণমূল কর্মীদের।

সোমবার রাত প্রায় দুটো নাগাদ উলুবেড়িয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় পুরকাইতের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তন্ময় দীর্ঘদিনের স্থানীয় তৃণমূলের কর্মী। তার বাড়ির দরজা লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ বিজেপি কর্মী প্রণব সামুইয়ের। সম্প্রতি প্রণব তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছে। তারপরই তৃণমূল কর্মীদের উপর হামলার জন্য নতুনভাবে ঘুঁটি সাজানো শুরু বিজেপির, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। ঘটনার তদন্তে উলুবেড়িয়া থানার পুলিশ।

Related articles

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...

ট্রেন্ডে পাল্লা ভারী বিজেপির দিকে? সব আসনের প্রবণতা দেখাচ্ছেই না কমিশন: গুরুতর অভিযোগ তৃণমূলের

৪ ঘণ্টার পরে বাংলায় ট্রেন্ড দেখাচ্ছে পাল্লা ভারী বিজেপির দিকে। উত্তরের জেলাগুলির তুলনায় দক্ষিণের জেলাতে তৃণমূলের পরিস্থিতি ভালো।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
94 এগিয়ে
বিজেপি
192 এগিয়ে
কংগ্রেস
1 এগিয়ে
বামফ্রন্ট
1 এগিয়ে
আই এস এফ
2 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে