Thursday, June 4, 2026

৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তিন নাতি-নাতনির ঠাকুমার, গড়লেন নজির

Date:

Share post:

বয়স যে শুধু মাত্র একটা সংখ্যা, তা প্রমাণ করলেন লন্ডনের ৬৬ বছর বয়সি স্যালি বার্টন। এই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো তাঁর। হ্যাঁ ঠিকই শুনছেন, ৬৬ বছর বয়সে তিন নাতি-নাতনির উইকেটরক্ষক ঠাকুমার ক্রিকেটে অভিষেক হলো। যা মন কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।

৬৬ বছর ৩৩৪ দিনে অভিষেক করে ইতিহাস গড়েন স্যালি। সব থেকে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার রেকর্ড ছিল পর্তুগালের আকবর সৈয়দ। মোজাম্বিক-জাত এই ক্রিকেটার ২০১২ সালে ফিনল্যান্ডের বিরুদ্ধে ৬৬ বছর ও ১২ দিন বয়সে অভিষেক করেছিলেন আকবর। সেই কীর্তি এবার স্যালির অধীনে।

এই বয়সে নজির গড়ে স্যালি বলেন,” বয়স কথাটা আমার ডিকশনারিতে নেই। আমি ভাবিওনি যে এই বয়সে এসে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারব, কিন্তু এতেই দেখা যায় যে আপনি কখনও কাউকে বলতে পারেন না যে এই সময়ে তোমায় খেলা বন্ধ করে দেওয়া উচিত।” এরপরই স্যালিকে জিজ্ঞাসা করাই হয় কবে অবসর নিতে চান ক্রিকেট থেকে? এই প্রশ্নে খুবধ্ব স্যালি বলেন, ‘‘অবসর কেন? এই তো সবে আন্তর্জাতিক ক্রিকেটজীবন শুরু করলাম। যত দিন পারব খেলে যাব।”

ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পিছনে ভরসা দিয়েছেন স্যালি। মাত্র একটিই বাই রান দিয়েছেন তিনি। সেই ম্যাচে এস্তোনিয়াকে ১২৮ রানে হারায় জিব্রাল্টার। সিরিজটিও ৩-০ ফলে জেতে জিব্রাল্টার।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য কেমন কোচ দরকার? জানালেন বোর্ড সচিব

Related articles

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...

তোলাবাজি থেকে শ্লীলতাহানির! গ্রেফতার কলকাতার কাউন্সিলর থেকে প্রাক্তন বিধায়ক

দুর্নীতির বিরুদ্ধে একের পর পদক্ষেপ রাজ্যের নতুন শাসকদলের। প্রায় দশ বছর ধরে যে সব নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ...

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...