Wednesday, June 24, 2026

এলাকায় টাকা নিয়ে যাচ্ছে বিজেপি নেতারা! কী দাওয়াই দিলেন মমতা?

Date:

Share post:

বিজেপি নেতাদের গাড়ি, বাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এলাকায় এভাবে টাকা ঢোকানো নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন চলাকালীন রাজ্যে পুলিশ প্রশাসনকে নাকা চেকিং বাড়ানোর অনুরোধ তৃণমূল সভানেত্রীর। যে বিজেপি নেতারা ক্ষুধার্ত মানুষকে এক পয়সা দেয় না, তাদের নেতাদের হাতে লক্ষ লক্ষ টাকা হাত বদল হওয়াকে তীব্র কটাক্ষ মমতার।

কখনও মেদিনীপুরের খড়গপুর, কখনও দাসপুর। নির্বাচনের ষষ্ঠ দফার আগেই মেদিনীপুর জুড়ে বিজেপি নেতাদের টাকা উদ্ধারে চাঞ্চল্য। পুলিশের নাকা চেকিং আর তল্লাশি এড়াতে কমিশনের নির্দেশে বদলে দেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারকেই, অভিযোগ করেছিল তৃণমূল। কিন্তু তাতেও বিজেপি নেতাদের লাখ লাখ টাকার লেনদেন বন্ধ হয়নি। নির্বাচনকে প্রহসনে পরিণত করার যে পরিকল্পনা বিজেপি করেছে তার বিরুদ্ধে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “ওরা প্ল্যান করেছে। এখন কোটি কোটি টাকা এলাকায় নিয়ে যাচ্ছে মধ্যরাতে, গাড়িতে করে করে। আবার কেন্দ্র সরকারের গাড়িতে করে করেও।”

তবে যেভাবে রাজ্য প্রশাসন ও পুলিশ সেই টাকা উদ্ধারে তৎপরতা দেখিয়েছে নির্বাচনের প্রথম দফার সময় থেকেই, তাতে পুলিশ প্রশাসনের উপরই ভরসা রাখছেন মমতা। তিনি বলেন, “নাকা চেকিং হবে। বিশেষ করে নির্বাচনের জায়গাগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঢোকাচ্ছে বিজেপি। নাকা চেকিং করতে বারবার বলব।”

এই প্রসঙ্গেই ‘ডাকাত’ বিজেপির মুখোশ খুলে দেন মমতা। বারবার তৃণমূলকে চোর অপবাদ দেওয়া বিজেপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “মানুষ খেতে না পেলে এক পয়সা দেয় না। একশো দিনের টাকা চাইলে চোর বলে। আসলে নিজেরা তো ডাকাত।”

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...