Friday, April 24, 2026

বিরোধীদের অপপ্রচার-কুৎসা উড়িয়ে সন্দেশখালিতে ঐতিহাসিক মহামিছিল মহিলা তৃণমূলের

Date:

Share post:

বিরোধীদের যাবতীয় অপপ্রচার ও কুৎসা উড়িয়ে ঐতিহাসিক পদযাত্রা সন্দেশখালিতে। সন্দেশখালিতে ধর্ষণের ভুয়ো অভিযোগ তুলে ভোটের বাজারে ফায়দা তুলতে চেয়েছিল বিজেপি। প্রথমে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিওর পর একের পর এক ভিডিও ও অডিও ক্লিপ সামনে আসে। আর তাতেই বিজেপির সাজানো চিত্রনাট্যের পর্দাফাঁস হয়ে যায়। শুক্রবার সন্দেশখালির কয়েক হাজার মহিলা রাস্তায় নেমে বিজেপির সেই চক্রান্তকে দুরমুশ করে দিলেন।

বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে ও বিরোধীদের কুৎসার প্রতিবাদ জানাতে এদিন তৃণমূলের উদ্যোগে সন্দেশখালিতে এক মহামিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়দর্শিনী হাকিম, সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, সিরিয়া পরভিন-সহ অন্যরা।

এদিন সন্দেশখালির প্রতিবাদীদের নিয়ে মিছিলে নেতৃত্ব দেন প্রিয়দর্শিনী হাকিম। সন্দেশখালির ১-এর বয়ারমারিতে বাসন্তী হাইওয়েতে তৃণমূল মহিলা কর্মী সমর্থকরা মিছিল করেন। সুসজ্জিত মিছিলে কয়েক হাজার মহিলা পা মেলান। তাঁরা বলছেন, ভাইরাল ভিডিও, অডিও থেকে সন্দেশখালির আসল ঘটনা বেরিয়ে পড়েছে। আমাদের আন্দোলন ছিল স্বতঃস্ফূর্ত। আন্দোলনে রাজনৈতিক রং লাগিয়ে নারীদের সম্মান ভুলুন্ঠিত করেছে বিজেপি। তাই আজ আমরা তৃণমূলের মিছিলে পা মিলিয়েছি। প্রিয়দর্শিনী হাকিম বলেন, সন্দেশখালিতে বিজেপি টাকার বিনিময়ে মিথ্যা কথা বলে মহিলাদের সম্মান নিয়ে খেলা করেছে। সমাজের মহিলাদের কাছে সন্দেশখালির মহিলাদের মাথা হেঁট করে দিয়েছে। হিন্দু মহিলাদের মুসলিম পুরুষরা ধর্ষণ করেছে বলে দাঙ্গা বাধাতে চেয়েছিল বিজেপি। এরই প্রতিবাদে মহিলারা এদিন গর্জে উঠেছেন। নেমে এসেছেন রাস্তায়। আর তাতেই বিজেপির সব চক্রান্ত আজ মাঠে মারা গেল।

আরও পড়ুন- একটি ছবিও নন্দলালের নয়, সব নকল! ছবি প্রদর্শনী নিয়ে বিতর্ক

 

Related articles

আমার মা-কে রক্ত দিয়ে বাঁচিয়েছিল: ফিরহাদের প্রচারে সম্প্রীতির উদাহরণ তুলে ধরলেন মমতা

বাংলায় ধর্ম-জাত-পাতের ভেদাভেদ যে কোনও দিনও নেই বারেবারে তা প্রমাণিত হয়েছে। বাংলার শান্তিপ্রিয় মানুষ কীভাবে বিপদে একের অন্যের...

শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা! প্রতিবাদে সরব দেশ বাঁচাও গণমঞ্চ 

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির বিরোধিতায় সরব হল ‘দেশ বাঁচাও...

কমিশনের ‘নিয়ম’ উড়ে গেল হাই কোর্টে: ১২ ঘণ্টার বিধিনিষেধ বাইক চালানোয়

বাংলার নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে তুঘলকি শাসন জারি করার পথে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচনের ৪৮ ঘন্টা আগে...

ভোটদানে রেকর্ড কোচবিহারের, ৯৭ শতাংশ পার করে শিরোনামে শীতলকুচি 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নজিরবিহীন রেকর্ড গড়ল কোচবিহার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় এই জেলায় ভোটদানের হার পৌঁছেছে...