Friday, March 13, 2026

কাঁথির হোম গ্রাউন্ডেই হোঁচট খাচ্ছেন শুভেন্দুর ভাই সৌমেন্দু

Date:

Share post:

এবার নিজেদের গড়েই হোঁচট খেলেন কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। চলতি লোকসভা ভোটে আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটগ্রহণ চলছে সকাল থেকে। কাঁথির বিভিন্ন বুথে বুথে পরিদর্শনে বেরিয়ে বার বার বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। কোথাও তাঁকে ঘিরে “গো ব্যাক” স্লোগান তো কোথাও আবার “চোর চোর” বলে বিক্ষোভ দেখানো হয় কাঁথির বিজেপি প্রার্থীকে।

এদিন সকাল থেকেই একাধিক বুথে এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলে বিজেপি। ভূপতিনগরের একাধিক বুথে সৌমেন্দু অধিকারী নিজে গিয়ে বিজেপি এজেন্টদের বসিয়েছেন বলে দাবি করেন। তাঁর অভিযোগ, ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আর রাজ্য পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে।

কাঁথির বিজেপি প্রার্থীর আআরও অভিযোগ, পুলিশ তৃণমূলকে সুযোগ করে দিচ্ছে। আর বিজেপি কর্মী সমর্থকদের ভোট দিতে যাওয়ায় বাধা দিচ্ছে। বুথ জ্যাম করা হচ্ছে। বিজেপির কেউ যাতে ভোট না দিতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে।

যদিও তৃণমূলের তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, কাঁথিতে বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। মানুষ সঙ্গে নেই বুঝে এখন নাটক করছেন বিজেপি প্রার্থী।

spot_img

Related articles

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...