Saturday, May 16, 2026

ইস্যু স্বাস্থ্যপরীক্ষা, জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আর্জি কেজরির

Date:

Share post:

অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হচ্ছে ১ জুন। আগেভাগেই সেই জামিনের মেয়াদ আরও ৭দিন বাড়াতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল। বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা জরুরি তাঁর। তাই এই আবেদন।

আম আদমি পার্টি (আপ) জানিয়েছে গ্রেফতারের পর কেজরিওয়ালের ৭ কেজি ওজন কমেছে এবং তার শরীরে কেটোনের মাত্রা খুব বেশি। এগুলি কোনো গুরুতর রোগের লক্ষ্মণ হতে পারে। ম্যাক্স হাসপাতালের চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। তাকে পিইটি-সিটি স্ক্যান এবং অন্যান্য অনেক পরীক্ষা করাতে হবে। তাই তিনি স্বাস্থ্য পরীক্ষার জন্য ৭ দিন সময় চেয়েছেন।

১০ মে সুপ্রিম কোর্টে তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করার সময় বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায় দেড় বছর দেরি হয়ে যাওয়া আবগারি মামলায় সচেতনভাবেই জামিন পেতে পারেন কেজরিওয়াল। পাঁচ বছরে একবার অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে প্রচারের জন্য জামিন মঞ্জুর হয় কেজরির। ৪ জুন নির্বাচনের ফলাফল। নতুন করে সাতদিনের জামিন বেড়ে গেলে তিনি নির্বাচনের ফলাফলের সময় জেলের বাইরে থাকতে পারবেন।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...