Wednesday, June 24, 2026

আধঘণ্টার মধ্যেই বিমানে বোমা বিস্ফোরণের হুমকি! থমকে গেল দিল্লি- বারাণসী উড়ান 

Date:

Share post:

রাজধানীতে ফের বোমাতঙ্ক। স্কুল কলেজ হাসপাতাল বিমানবন্দরের পর এবার বিমানেই বোমার হুমকি(Bomb threat in Flight)! রানওয়েতে দাঁড়িয়ে গেল দিল্লি থেকে বারাণসীগামী (Delhi to Benaras flight) বিমান। সকাল সকাল এই ঘটনায় চাঞ্চল্য দিল্লি এয়ারপোর্ট চত্বরে (Delhi Airport)। বারাণসীর উদ্দেশে রওনা দিতে রানওয়েতে ইন্ডিগোর 6E2211 বিমান (IndiGo Flight) তৈরি হওয়া মাত্রই আচমকা এলো হুমকি ফোন। ঘড়ির কাঁটায় তখন ভোর পাঁচটা চল্লিশ। বিমান বন্দর কর্তৃপক্ষের কাছে একটি ফোন আসে যেখানে বলা হয়, ওই বিমানে বোমা রাখা রয়েছে। এরপরই ফের বিমান পরীক্ষা করতে গিয়ে শৌচালয়ে একটি কাগজের টুকরো দেখতে পান পাইলট। লেখা ছিল, ‘BOMB BLAST @30 MINUTES’! আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। দ্রুত এমার্জেন্সি গেট দিয়ে নামিয়ে আনা হয় সকলকে।

দিল্লির বুকে বোমাতঙ্ক নতুন খবর নয়। এর আগে সরকারি বেসরকারি স্কুল হাসপাতাল এমনকি দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি ফোন এবং মেল এসেছে। কিন্তু রওনা দেওয়ার আগের মুহূর্তে বিমানে বোমা আছে বলে এই ধরনের হুমকি রীতিমতো উদ্বেগের বিষয় বলেই মনে করছেন ইন্ডিগোর (Indigo Airlines )কর্তারা। দ্রুত ওই বিমানকে দূরে নিয়ে যাওয়া হয়। যদিও শেষ খবর পাওয়া অনুযায়ী সেখান থেকে কিছুই মেলেনি। তল্লাশি জারি রয়েছে।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...