Thursday, May 14, 2026

বাংলাদেশের সাংসদ খুনে দেহাংশ খোঁজাই চ্যালেঞ্জ, জোড়া তল্লাশি

Date:

Share post:

কোনও চলচ্চিত্র বা ক্রাইম থ্রিলারের প্লটকেও হার মানাবে বাংলাদেশের ঝিনাইদহের (Jhinaidah) সাংসদ আনোয়ারুল আজিম খুনের গোটা ‘চিত্রনাট্য’। ঠাণ্ডা মাথায় বেশ অনেকদিন ধরে পরিকল্পনা সাজিয়েই যে বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন বানিয়েছিলেন এই প্লট তা নিয়ে আর কোনও সন্দেহই নেই বাংলাদেশ গোয়েন্দা বিভাগের প্রধান হারুন উর রসিদের (Harun ur Rashid)। কিন্তু কীভাবে আর কোথায় সেই দেহাংশ লোপাট করা হয়েছে তা নিয়েই এখনও ধন্দে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ আর রাজ্যের সিআইডি (CID)। তবে সিআইডি আধিকারিকরা যেভাবে সাহায্য করছেন তাতে খুব শীঘ্র দেহাংশ খুঁজে পেতে আশাবাদী প্রতিবেশী দেশের গোয়েন্দা প্রধান। মঙ্গলবার সকালে ফের দুই জায়গায় শুরু তল্লাশি অভিযান।

এরাজ্যের তদন্তকারীদের সাহায্যে বাংলাদেশে গ্রেফতার হওয়া আততায়ী শিমুলকে জেরা করে যে তথ্য পেয়েছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ (NSI), তার সূত্র ধরে মঙ্গলবার সকালে খালে ও নিউটাউনের (New Town) একটি মলে তল্লাশি শুরু হয়। গত চারদিন ধরে ভাঙড় এলাকায় বাগজোলা খালে তল্লাশি চালানো হয়েছিল। সোমবার রেমালের জন্য তল্লাশি বন্ধ থাকলেও মঙ্গলবার সকাল হতেই আবার সিআইডি আধিকারিকরা জেলেদের নিয়ে তল্লাশি শুরু করে। কসাই জিহাদকে নিয়ে ঘটনার পুণর্নির্মাণ করা এলাকার এক কিলোমিটার দূর পর্যন্ত তল্লাশি চালানো হয়।

অন্যদিকে নিউটাউনের একটি মলে দেহাংশ লুকানো হয়েছে বলে জেরায় জানতে পারে সিআইডি ও বাংলাদেশ পুলিশ। সেই মতো মঙ্গলবার ওই মলে তল্লাশিতে যায় বাংলাদেশ গোয়ান্দাদের একটি দল। বেশ কয়েকটি দোকান ও মলের নির্দিষ্ট কিছু এলাকায় শুরু হয় তল্লাশি। তবে খুনের সঙ্গে সরাসরি যুক্ত জিহাদ বা শিমুলের মতো আততায়ীদের ধরতে পারলেও এখনও অধরা মূল অভিযুক্ত আখতারুজ্জামান শাহিন বা সিয়ামরা। এই দুই মাস্টার মাইন্ড আমেরিকা ও নেপালে পালিয়ে গিয়েছে বলে বাংলাদেশ গোয়েন্দা বিভাগের অনুমান।

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...