Tuesday, April 28, 2026

আল নাসেরের হয়ে খেলতে নেমে ফের নজির গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

রেকর্ড আর রোনাল্ডো একে অপরের সমর্থক শব্দ। ৩৯ বছর বয়সেও নজির গড়ে চলেছেন তিনি। পরের মরশুমে সৌদি আরবে খেলবেন কিনা এই প্রশ্নের মাঝেই রেকর্ড করলেন তিনি। ইতিহাস তৈরি করলেন সিআর৭।

সোমবার লিগের শেষ ম্যাচে খেলতে নেমেছিল আল নাসের। সেই ম্যাচে ৪-২ গোলে আল ইত্তেহাদকে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেছেন রোনাল্ডো। আর এর সুবাদেই নজির গড়েছেন তিনি।চলতি মরশুমে ৩৫টি গোল হলো সিআরসেভেনের। ২০১৮-১৯ মরশুমে ৩৪টি গোল করেছিলেন মরক্কোর স্ট্রাইকার আবদেরাজ্জাক হামদাল্লাহ। সেটিই এত দিন এক মরশুমে করা সর্বাধিক গোল ছিল। সেই রেকর্ড এই মরশুমে ভেঙে দিয়েছেন রোনাল্ডো। চলতি মরশুমে আন নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০টি গোল করে ফেলেছেন রোনাল্ডো। শুধু তাই নয়, চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরশুমে সর্বাধিক গোলের মালিক হয়েছেন রোনাল্ডো। ইংল্যান্ডের (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), স্পেনের (রিয়াল মাদ্রিদ), ইতালির (জুভেন্টাস) পরে এবার সৌদি আরবের হয়ে এক মরশুমে সর্বাধিক গোল করলেন সিআর৭।

আরও পড়ুন- Breakfas Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...