Saturday, June 20, 2026

পরিবর্তনের হাওয়া বইছে, নামের আগে ‘প্রাক্তন’ লেখা অভ্যাস করুন: বিজেপি নেতৃত্বকে তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণের আগে ডেইলি প্যাসেঞ্জারি করছেন বিজেপির দিল্লির নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) দফায় দফায় আসছেন বাংলায়। তিনি রাজ্য়ে থাকা অবস্থানেই নিজের X Handle-এ মোক্ষম খোঁচা দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নিজের X Handle-এ একটি ভিডিও পোস্ট করেন মমতা।এদিন, একটি ভিডিও শেয়ার করে মমতা লেখেন,
“বাংলা গঠনমূলক বক্তব্যে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত ও টেলিপ্রম্পটারে নির্ভরশীল, তাকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা স্পষ্ট যে বিজেপি নেতৃত্বের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসেছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।”


৬ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বাকি মাত্র এক দফা। শেষ দফার ভোটপ্রচারের জন্যেও দিল্লি থেকে ছুটে আসছেন মোদি। প্রশ্ন উঠছে, তিনি যদি সত্যিই বিজেপি জয় নিয়ে এত নিশ্চিত তাহলে এতবাংল বাংলায় আসতে হচ্ছে কেন! এটা তো বিধানসভা ভোট নয়। শেষ দফার ভোটের আগে এই প্রথম মেটিয়াবুরুজের একসঙ্গে প্রচারসভা করবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকালে কাকদ্বীপে সভা করেছেন মোদি। এই পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমোর পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।







Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...