Saturday, June 20, 2026

২৪ ঘণ্টার ব্যবধানে বারুইপুরে একই সভাস্থলে মহিলাদের ভিড়ে মোদিকে টেক্কা মমতার

Date:

Share post:

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর যাদবপুর লোকসভার অন্তর্গত বারুইপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা। বারুইপুরের সাগর সংঘের মাঠে রাতারাতি মঞ্চ তৈরি করা হয় তৃণমূল নেত্রীর সভার জন্য। সেইমতো এদিন যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে সভা করলেন মমতা।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় ভিড়ের নিরিখে মোদিকে টেক্কা দেওয়ার যে চ্যালেঞ্জ ছিল, তা অনায়াসে পার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বারুইপুরে মমতার সভায় মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। যা ২৪ ঘণ্টা আগে মোদির সভায় দেখা যায়নি। কাতারে কাতারে মহিলারা এদিন ভিড় করেন তৃণমূলের সভায়। যা দেখে আপ্লুত খোদ দলনেত্রী।স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, মহিলাদের এই জমায়েতের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ম্যাজিকের মতো কাজ করেছে। তাই মহিলারা স্বতঃস্ফূর্তভাবে দলে দলে যোগদান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায়।

অন্যদিকে, এই সভা থেকেও বিজেপির লক্ষ্মীর ভাণ্ডারও বন্ধ করে দেওয়া নিয়ে হুঁশিয়ারির জবাব দিলেন তৃণমূল নেত্রী। জানালেন, তিনি থাকতে লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করতে পারবে না। তাঁর এমন বক্তব্য শুনে সভাস্থল হাততালিতে ফেটে পড়ে।


 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...