Saturday, May 16, 2026

ভোটের মাঝে রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ, তদন্তে কমিশন-পুলিশ

Date:

Share post:

ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি মদ। যার আনুমানিক মূল্য ১০০ কোটি টাকারও বেশি। গত তিন মাসে গোটা রাজ্য থেকে বাজেয়াপ্ত হয়েছে প্রায় ১০৮ কোটি টাকার বেআইনি মদ, জানালো নির্বাচন কমিশন।

মার্চ মাসের মাঝামাঝি সময়ে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশন জানিয়েছে, ১ মার্চ থেকে বুধবার, ২৯ মে পর্যন্ত বাংলার নানা প্রান্ত থেকে উদ্ধার হওয়া বেআইনি মদের মূল্য ১০৮ কোটি ৩৬ লক্ষ টাকা। এর মধ্যে খিদিরপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে ২৪ লক্ষ টাকার মদ উদ্ধার করেছে কমিশন।

সূত্র মারফত জানা গিয়েছে, ওয়াটগঞ্জ এবং নিউ মার্কেট-পার্কস্ট্রিট রেঞ্জের শুল্ক দফতরের আধিকারিকেরা খিদিরপুরে যৌথ অভিযান চালান মঙ্গলবার রাতে। গোপন সূত্রে খবর পেয়ে খিদিরপুরের অরফানগঞ্জ মার্কেট এলাকায় গিয়েছিলেন তাঁরা। সেখানে একটি তালাবন্ধ ঘরের সন্ধান নিয়েই গিয়েছিলেন। স্থানীয়দের উপস্থিতিতে ঘরটির তালা ভাঙা হয়। ২৫৬.১৭৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয় ওই ঘর থেকে। ওই বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ৫৪ হাজার ৮৭৫ টাকা। জায়গাটি ওয়াটগঞ্জ থানা এলাকার অন্তর্গত। কোথা থেকে এই বিপুল পরিমাণ মদ এল, কারা তা তালাবন্ধ ঘরে লুকিয়ে রেখেছিলেন, তদন্তকারীরা তা খতিয়ে দেখছে। শুরু হয়েছে তদন্ত। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

আরও পড়ুন- নৃশংস! মা-স্ত্রী সহ ৮ জনকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...