Sunday, March 15, 2026

ভোট প্রচারে প্রথম বাংলা! আড়াই মাসের কর্মসূচির পর ঘোষণা কমিশনের

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচার (Election campaign of Loksabha) শেষ হয়েছে। শনিবার শেষ দফা ভোট গ্রহণের পরই অধীর আগ্রহে ফলাফলের জন্য অপেক্ষা করবেন দেশবাসী। কার হাতে আগামী পাঁচ বছর ভারতের শাসনভার থাকবে তা নিয়ে ইতিমধ্যেই বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট আসতে শুরু করেছে। পয়লা জুন সন্ধ্যার পর থেকে একের পর এক এক্সিট পোল রিপোর্ট (Exit Poll) সামনে আসবে। তবে ৭৫ দিনের ভোট প্রচারের প্যারামিটারে শীর্ষস্থানে রইল পশ্চিমবঙ্গ (West Bengal), ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের (election commission of India)। দুরন্ত এনার্জির নাম মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

প্রায় আড়াই মাস ধরে লোকসভা নির্বাচনের প্রচার শেষে বাংলাকে প্রথম স্থানাধিকারের শংসাপত্র দিয়েছে কমিশন।বৃহস্পতিবার শেষ দফার প্রচার শেষে কমিশন সূত্রে জানা গেছে, বাংলায় কর্মসূচি করতে চেয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়ে। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়, যা কিনা কার্যত রেকর্ড করেছে। বাংলায় সব থেকে বেশি প্রচার হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। সেখানে জনসভা এবং পদযাত্রা মিলিয়ে মোট ১০ হাজার ৬৮৮টি কর্মসূচি হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। কখনও তাপপ্রবাহের তীব্র দহন আবার কখনও বৃষ্টির ভ্রুকুটির। মাঝে এসেছে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু প্রচার থামেনি বঙ্গে। নজর কেড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটা কেন্দ্রে একাধিক কর্মসূচিতে সবাইকে পিছনে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। ঘাসফুল শিবির সূত্রে যে তথ্য মিলেছে তাতে মমতার প্রচার সভা ও রোড-শোয়ের মিলিত সংখ্যা ১০৭ আর অভিষেকের ৭২। শেষ দিনেও ১২ কিলোমিটার পথযাত্রা করে নজর কেড়েছেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের যেকোনও কর্মসূচিতে যেভাবে কাতারে কাতারে মানুষ ভিড় করেছেন তাতে এই মুহূর্তে অভিষেকের (Abhishek Banerjee) জনপ্রিয়তা প্রশ্নাতীত।

বাম বা কংগ্রেস এর রাজ্যে প্রচারে তেমন প্রভাব ফেলতে পারেনি। বামেদের হয়ে প্রচারে যেমন সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাটরা এসেছেন তেমনই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও বাংলায় ভোটপ্রচার করেছেন। তবে দুই দলের কেউই সাড়া ফেলতে পারেননি। ভোট ঘোষণার আগে প্রধানমন্ত্রী এ রাজ্যে চারটি সভা করে ফেলেছিলেন। নির্বাচন কমিশন দিন ঘোষণার পরে উনিশ তম সভাটি করেছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বাংলায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছেন বটে, তবে বালুরঘাট, মালদহ, বাঁকুড়া, বীরভূম-সহ মাত্র ১৫টি আসনে গিয়েছেন। সমাবেশ ছাড়াও কয়েকটি রোড-শো করেছেন। একই রকম পরিসংখ্যান দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার।


 

spot_img

Related articles

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...

শিশু হত্যাকারী নেতানিয়াহু: ইজরায়েল প্রধানমন্ত্রীকে হত্যার ‘শপথ’ ইরানের

প্রতিটি সকালে পশ্চিম এশিয়ার যুযুধান দুপক্ষ নতুন নতুন শপথ ও টার্গেট ফিক্স করে যুদ্ধে নামছে। একদিকে ইরানের (Iran)...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছায়া বোর্ডের পরীক্ষায়, ৭ দেশে বাতিল CBSE দ্বাদশের পরীক্ষা

পশ্চিম এশিয়ার (West Asia) যুদ্ধ পরিস্থিতির প্রভাব আগেই পড়েছে বোর্ডের পরীক্ষায়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে এবার নতুন করে...