Saturday, May 16, 2026

‘ভোট ফায়দায়’ বাংলায় ৮ নাগরিকত্ব, নেই কোনও মতুয়ার নাম

Date:

Share post:

নির্বাচনী প্রচারে যে মতুয়া সম্প্রদায়কে বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে এসেছেন নরেন্দ্র মোদি, বাংলার সেই নাগরিকত্ব সংশপত্রের প্রথম পর্বে নাম এলো না একজন মতুয়ারও। বাংলা থেকে প্রথম যে ৮ জন সিএএ-তে নাগরিকত্বের সংশাপত্র পেলেন তারা অধিকাংশ উত্তর ২৪ পরগণা জেলার সেই সব এলাকার বাসিন্দা যেখানে শেষ দফায় নির্বাচন রয়েছে।

শেষ দফা নির্বাচনের আগে সিএএ-তে প্রথম বাংলায় নাগরিকত্ব দেওয়া শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রথম ৮জনকে নাগরিকত্ব দেওয়া হয়। এর মধ্যে একজন নদিয়ার, বাকি ৭জন উত্তর ২৪ পরগণার। কিন্তু ৮জনের মধ্যে কোনও মতুয়া সম্প্রদায়ের নাগরিকের নাম নেই।

যে বিজেপি মতুয়া অধ্যুসিত লোকসভা কেন্দ্রগুলিতে নাগরিকত্বের নামে নির্বাচনী প্রচার চালিয়েছে, তাদের প্রথম তালিকায় কোনও মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম না থাকায় রাজনীতিকদের অনুমান সপ্তম দফার নির্বাচন এলাকাগুলিকে টার্গেট করে এই তালিকা প্রকাশিত হয়েছে। অন্যদিকে সিএএ-তে কত আবেদন জমা পড়েছে, এই তথ্য স্বরাষ্ট্র মন্ত্রক না দিতে পারায় আশঙ্কা করা হচ্ছে আদৌ কত মতুয়া সম্প্রদায়ের মানুষ এই ফর্মে আবেদন জানিয়েছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যাঁদের নাগরিকত্বের সংশাপত্র তুলে দেওয়া হয়েছে তার মধ্যে হরিয়ানা ও উত্তরাখণ্ডের বাসিন্দরাও রয়েছেন। লোকসভা নির্বাচনের মধ্যেই সংশাপত্র বিতরণের কাজ শুরু করাকেই বিজেপির রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা বলে দাবি করে বিরোধীরা। সপ্তম দফার আগে বাংলার নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াকেও সেভাবেই ব্যাখ্যা করেছেন সিএএ বিরোধী আন্দোলনকারীরা।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...