Tuesday, June 23, 2026

বাংলাদেশ সাংসদ খুনের তদন্তে SIT গঠন CID-র; আমেরিকা, নেপালের সাহায্য দাবি

Date:

Share post:

এবার স্পেশাল ইনভেস্টিগেটিং টিম (SIT) গঠন করে বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের তদন্ত করবে সিআইডি (CID)। এই তদন্তকারী দলে থাকবেন সিআইডি-র শীর্ষস্থানীয় ১২ জন আধিকারিক। সিআইডি-র আইজি (IG, CID)-র নেতৃত্বে এই তদন্তকারী দল বাংলাদেশ গোয়েন্দা বিভাগের সঙ্গে সম্পর্ক রেখে তদন্ত চালাবে। ইতিমধ্যে সিআইডি-র তদন্তে নিজেদের সন্তোষের কথা জানিয়েছেন বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুন উর রসিদ।

নিউটাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্ক (septic tank) থেকে যে মাংসের টুকরো পাওয়া গিয়েছে তা মানুষের কি না, তা পরীক্ষার রিপোর্ট এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছানোর কথা। তারই মধ্যে চলছে প্রয়াত সাংসদের মেয়েকে ভারতে এনে ডিএনএ (DNA) সংগ্রহের কাজ। তাঁর ভিসার কাজ চলছে বলে জানাচ্ছে পুলিশ। আইজি সিআইডি-র নেতৃত্বে যে দল গঠন করা হচ্ছে তাতে দুজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক রয়েছেন। তাঁরা নেপাল সরকার ও আমেরিকার সঙ্গে যোগাযোগ স্থাপন করে দুই মূল অভিযুক্ত শাহিন ও সিয়ামকে দেশে ফেরানোর ব্যবস্থা করবেন।

বাংলাদেশ গোয়েন্দা বিভাগের দাবি, খুনের চক্রান্তের পরে নিরাপদ আশ্রয় হিসাবে শাহিন আমেরিকা ও সিয়াম নেপালে গা ঢাকা দিয়েছে। ভারতের সাহায্যেই আমেরিকা থেকে শাহিনকে ফেরানোর চেষ্টা করা হবে। অন্যদিকে ভারতের সাহায্যে নেপালে সিয়ামকে গ্রেফতারের জন্য চাপও দেওয়া হবে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...