Friday, May 15, 2026

প্যারিস অলিম্পিক্সে দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন নিশান্ত

Date:

Share post:

নজির গড়লেন ভারতীয় বক্সার নিশান্ত দেব। প্যারিস অলিম্পিক্সের জন্য দেশের প্রথম পুরুষ বক্সার হিসেবে যোগ্যতা অর্জন করলেন তিনি। অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের প্রতিযোগিতায় ৭১ কেজি বিভাগে তিনি হারান মলডোভার ভাসাইল কেবোতারিকে।

এদিন বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন পর্বে মুখোমুখি হয়েছিল দুই প্রতিপক্ষ। গত বছর উজবেকিস্তানে পুরুষদের বক্সিং চ্যাম্পিয়নশিপের ৭১ কেজি বিভাগে ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন নিশান্ত। এদিন তাঁর কাছে দাঁড়াতেই পারেনি কেবোতারি। ম্যাচের ফলাফল ভারতীয় বক্সারের পক্ষে ৫-০। দেশের চতুর্থ বক্সার হিসেবে প্যারিস অলিম্পিক্সের ছাড়পত্র পেলেন নিশান্ত।

মহিলাদের বক্সিংয়ের তিনটি বিভাগে ভারতের অংশগ্রহণ আগেই নিশ্চিত হয়েছে।৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই, ৫৪ কেজি বিভাগে প্রীতি পাওয়ার এবং ৫০ কেজি বিভাগে নিখাত জারিন অলিম্পিকের টিকিট অর্জন করেছেন। পুরুষদের বিভাগে এতদিন কেউ কোটা জিততে না পারায় ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। নিশান্ত সেই অনিশ্চয়তা দূর করলেন।

আরও পড়ুন- আগামিকাল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে কী বললেন রোহিত?

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...