Saturday, March 14, 2026

টিম ইন্ডিয়ার কোচ হিসাবে কেমন হবেন গম্ভীর? মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের পদ ঠেকে সরে দাঁড়াচ্ছেন রাহুল দ্রাবিড়। কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। ইতিমধ্যে বিসিসিআই শুরু করে দিয়েছে কোচ খোঁজার পক্রিয়া। জানা যাচ্ছে, টিম ইন্ডিয়ার কোচ হওয়া ক্ষেত্রে এগিয়ে আছেন কলকাতার নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। সব কিছু ঠিক থাকলে টিম ইন্ডিয়ার কোচের হট সিটে বসতে চলেছেন নাইট মেন্টর। আর এই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়।

এই নিয়ে এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “ গম্ভীর কী আবেদন করেছে? আমি জানি না। আগে তো আবেদন করতে হবে। আমার মনে হয় ২৭ মে শেষ দিন ছিল আবেদন করার। তবে বোর্ড চাইলে সেই দিন বৃদ্ধি করতেই পারে। যদি গম্ভীর আবেদন করে থাকে আর ও যদি কোচ হতে চায়, তাহলে ও ভাল কোচ হতে পারে। গম্ভীর আবেদন করলে জানাই যাবে। কেকেআরের হয়ে এই বছর কাজ করেছে ও। আমি দিল্লি ক্যাপিটালসে ছিলাম। গম্ভীরের মধ্যে একটা খিদে, আবেগ ছিল। ওরা জয়ের জন্য ঝাঁপাচ্ছিল। গম্ভীর আবেদন করলে আমি খুশিই হব। বোর্ড যদি ওকে দায়িত্ব দেয়, আমি তাহলে বলব এই দায়িত্ব পালনের জন্য ও যোগ্য। ”

মাঝে শোনা গিয়েছিল ভারতের কোচ হিসাবে বিদেশিদের নামও। সেই নিয়ে মহারাজ বলেন, “ আমি চাইব, কোনও ভারতীয়কে কোচ করা হোক। দেশে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। ভারতীয় ক্রিকেটের হয়ে তারা অসাধ্য সাধন করেছে। তাদের এই দায়িত্ব দেওয়া উচিত।”

আরও পড়ুন- বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, টিকিটের দাম আকাশ ছোঁয়া

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...