Sunday, April 26, 2026

ভোট মিটতেই ফের শ্লীলতাহানির অভিযোগ! কলকাতায় আটক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

Date:

Share post:

ভোটের ফলাফল বেরনোর আগেই ফের শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান (Central Force)। অভিযোগ, রবিবার রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার শ্লীলতাহানি করেন তিনি। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে (Jawan) আটক করেছে চিৎপুর থানার পুলিশ (Chitpur)। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ কিন্তু এই প্রথম নয়। লোকসভার ভোট চলাকালীন পশ্চিম মেদিনীপুরের ডেবরায় তফসিলি জনজাতির এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন অভিযুক্ত জওয়ান। অভিযোগ, মত্ত অবস্থায় ছিলেন তিনি। এরপর বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। এরপরই চিৎকার করে শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ।

এরপরই স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে আটক করে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।


Related articles

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার আপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...