Monday, June 22, 2026

দেশের একমাত্র EXIT POLL, যেখানে ক্ষমতায় ফিরছেন না মোদি! বাংলায় বড় দল তৃণমূল

Date:

Share post:

রাত পোহালেই গোটা দেশের সঙ্গে এ রাজ্যের ৪২টি লোকসভা আসনের গণনা। প্রতিটি রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা! প্রায় সমস্ত বুথ ফেরৎ সমীক্ষা বা এক্সিট পোলে (Exit Poll) তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে নরেন্দ্র মোদির ফেরার আভাস দেওয়া হয়েছে। বাংলাতেও শাসক তৃণমূলের (TMC) চেয়ে আসন সংখ্যায় এগিয়ে থাকবে বিজেপি (BJP), এমনটাই দাবি করা হয়েছে বেশিরভাগ বুথ ফেরৎ সমীক্ষায়। এমনকী, টুডেজ চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার মতো জনপ্রিয় ও প্রবল পেশাদার সংস্থার দাবি, এনডিএ ৪০০ ছুঁয়ে ফেলতে পারে। যদিও বিজেপি বিরোধীরা এই সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ। বরং, ইন্ডিয়া জোটের তরফে দাবি করা হয়েছে কমপক্ষে ২৯৫ আসন নিয়ে ক্ষমতায় আসবে তারা।

অন্যদিকে, এই সব বুথ ফেরত সমীক্ষার সামনে একমাত্র ব্যতিক্রম হিসাবে দাঁড়িয়ে রয়েছে কেবল একটাই এক্সিট পোল। যাদের সমীক্ষায় উঠে এসেছে, এবার আর ক্ষমতায় ফিরছেন না নরেন্দ্র মোদি। বাংলাতেও উল্টোপথে হেঁটে তারা জানিয়েছে, ফের এ রাজ্যের সবচেয়ে বড় দল হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ডিবি লাইভের এমনই চমকে ভরা এক্সিট পোল সামনে এসেছে।

ডিবি লাইভ দেশবন্ধু সংবাদপত্রের ডিজিটাল উইংস। দেশবন্ধু ৬৫ বছরের পুরনো একটি সংবাদ প্রতিষ্ঠান। ছত্তীশগড়, দিল্লি ছাড়াও আরও ৬টি শহর থেকে প্রকাশিত হয়। তাদের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, এনডিএ জোট পেতে পারে ২০৭ থেকে ২৪১টি আসন। ইন্ডিয়া জোট পেতে ২৫৫ থেকে ২৯০টি আসন। আর অন্যান্যরা পেতে পারে ২৯ থেকে ৫১টি আসন।

রাজ্য ধরে ধরে সমীক্ষায় ডিবি লাইভের দাবি, উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে কংগ্রেস ও সপার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপির আসন সংখ্যা গতবারের থেকে অনেকটা কমে যেতে পারে বলে উঠে এসেছে তাদের সমীক্ষায়। ডিবি লাইভের সমীক্ষা জানাচ্ছে, উত্তরপ্রদেশে বিজেপি পেতে পারে ৪৬ থেকে ৪৮টি আসন। আর কংগ্রেস ও সপা পেতে পারে ৩২ থেকে ৩৪টি আসন। তাদের সমীক্ষার মতে, মহারাষ্ট্রে কংগ্রেস-উদ্ধব-শরদ পাওয়ারের মহাজোট পেতে পারে ২৮ থেকে ৩০টি আসন। আর এনডিএ পেতে পারে ১৮ থেকে ২০টি আসন।

ডিবি লাইভের এক্সিট পোল বলছে, পশ্চিমবঙ্গে তৃণমূল পেতে পারে ২৬ থেকে ২৮টি আসন। আর বিজেপি জিততে পারে ১১ থেকে ১৩টি আসনে। এটাও অন্যান্য সংস্থার সঙ্গে ব্যতিক্রমী।

রাজ্যওয়াড়ি তাদের পূর্বানুমানের সঙ্গে বলাবাহুল্য বিস্তর ফারাক চাণক্য ও অ্যাক্সিসের সমীক্ষার। কর্নাটকে কংগ্রেস সদ্য জিতে সরকার গড়লেও চাণক্য বা অ্যাক্সিস বলছে সেখানে ফের স্যুইপ করবে বিজেপি। কিন্তু ডিবি লাইভের সমীক্ষা বলছে, কর্নাটকে ১৮ থেকে ২০টি আসনে জিততে পারে কংগ্রেস। বিজেপি ও জেডিএস জিততে পারে ৮ থেকে ১০টি আসন।

বড় ধাক্কা খেতে পারে। বিহারে এনডিএ পেতে পারে ১৪ থেকে ১৬টি আসন। আর ইন্ডিয়া ব্লক পেতে পারে ২৪ থেকে ২৬টি আসন।

আবার মধ্যপ্রদেশে বিজেপি স্যুইপ করবে বলে জানিয়েছে তারা। তাদের হিসাবে মধ্যপ্রদেশে ২৯টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ২৪ থেকে ২৬টি আসন। রাজস্থানে বিজেপি জিততে পারে ১৭ থেকে ১৯টি আসন।

Related articles

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...

উত্তরবঙ্গে IIT, AIIMS সঙ্গে ক্যানসার হাসপাতাল, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে একগুচ্ছ বড় ঘোষণা

পালাবদলের পর প্রথম বাজেট(West Bengal Budget)! রাজ্যের স্বাস্থ্যখাতে(Health) বিশেষ জোর দেওয়া হয়েছে। উত্তর থেকে দক্ষিণ বঙ্গের জন্য একাধিক...

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...