Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সব কিছু ঠিক থাকলে আগামী মরশুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন কিলিয়ান এমবাপে। আর তার আগে বিপত্তি । পিএসজিতে শেষ বছর আগেই জানিয়ে দিয়েছিলেন এমবাপে। এবার জানা যাচ্ছে, দলের সেরা ফুটবলারকে বিনামূল্যে ছেড়ে দিতে রাজি নয় পিএসজি।

২) বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে টিম ইন্ডিয়ার কোচ হতে চলেছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে তিনি। আর এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং গম্ভীর। জানালেন, ভারতীয় দলের কোচ হতে পারলে ভাল লাগবে।

৩) দুরন্ত ফর্মে রমেশবাবু প্রজ্ঞানন্দ। কয়েকদিন আগেই বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারান তিনি। আর এবার তিনি হারালেন বিশ্বের দ্বিতীয় দাবাড়ু ফ্যাবিয়ানো কারুয়ানা।

৪) টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া । এই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে ২৩ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ২টি চার এবং ৪টি ছয় মেরেছেন। বল হাতেও ৩০ রানে ১ উইকেট নিয়েছেন। আর নিজের এই পারফরম্যান্সে খুশি হার্দিক। জানালেন, বিশ্বকাপেও এই ছন্দ ধরে রাখতে চান তিনি।

৫) আগামী ৫ জুন বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের সামনে আয়ারল্যান্ড । তবে তার আগে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল রোহিত শর্মার দল। সেই ম্যাচে জয় পায় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। আর এই জয়ে খুশি ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...