Wednesday, February 25, 2026

নারী-বিরোধী কার্যকলাপে কেন নীরব শাহ? জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব তৃণমূল 

Date:

Share post:

লোকসভা ভোট মিটতেই ফের এক জওয়ানের (CRPF jawan)বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে। বিটি রোডের পাইকপাড়া এলাকার ঘটনা। ইতিমধ্যে অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে চিৎপুর থানার পুলিশ।
কেন্দ্রীয় বাহিনীর লাগাতার অত্যাচারের সমালোচনায় সরব তৃণমূল কংগ্রেসের। এদিন দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে অভিযোগ, কলকাতায় এক মহিলার বাড়িতে রাতে শ্লীলতাহানি করতে ঢুকে পড়েন সিআরপিএফ জওয়ান! উলুবেড়িয়া, জাঙ্গিপাড়া, ঘাটালের পর এখন কলকাতা, সেন্ট্রাল রিজার্ভ প্রিডেটরি ফোর্সের এক জওয়ান এই ঘটনায় জড়িত। বারবার বাংলার মহিলাদের মর্যাদাহানি করা হচ্ছে। তৃণমূলের প্রশ্ন, কেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সিআরপিএফ-এর এই ধরনের নারী-বিরোধী কার্যকলাপের মুখে নীরব?
https://twitter.com/AITCofficial/status/1797493997293973567
এদিকে ভোটের মধ্যেই একাধিকবার কর্তব্যরত জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠে এসেছে। ফের একই ঘটনা। অভিযোগ, জওয়ান মত্ত অবস্থায় ছিলেন। বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। এরপরেই ওই মহিলাকে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। চিৎকার শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবেশীরা থানায় খবর দেন। ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ। ওই জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। থানায় অভিযোগ জানিয়েছেন ওই মহিলার পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে চিৎপুর থানার পুলিশ।

spot_img

Related articles

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...