Friday, June 26, 2026

জেল থেকে বেরিয়ে অন্ধ্রের নায়ক চন্দ্রবাবুই, জয়ের পথে টিডিপি

Date:

Share post:

অন্ধ্রপ্রদেশে ফের ক্ষমতায় আসতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসকে (YSRC) প্রায় ১০০ আসন পিছনে ফেলে সরকার গঠনের পথে চন্দ্রবাবুর টিডিপি (TDP)। ২০১৯ সালে রাজ্যে যে পালাবদল হয়েছিল, চন্দ্রবাবুর এনডিএ যোগের পরে তা আবার উল্টোমুখি।

লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়। ১৭০ আসনের অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ১২২ আসনে জয়ের পথে টিডিপি। জগনমোহন জমানায় জেলেও গিয়েছেন ২০২৩ সালে প্রবীন নেতা। শেষ পর্যন্ত কংগ্রেসের হাত ছেড়ে লোকসভা ও বিধানসভায় এনডিএ-র সঙ্গে জোটে চন্দ্রবাবু (Chandrababu Naidu)। তবে তাঁর জেল যাওয়া যে অনেকটা শাপে বর, তেমনটা ধারণা রাজনীতিকদের।

বিধানসভার ফলাফলের ট্রেন্ড অনুযায়ী মাত্র ২৫ আসনে এগিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির (Jagan Mohan Reddy) নেত্রীত্বাধীন ওয়াইএসআর কংগ্রেস। অন্যদিকে তাঁদের সঙ্গো জোটে লড়াই করা কংগ্রেসের ঝুলিতে কোনও আসন নাও আসতে পারে। প্রায় একই ফলাফলের প্রতিফলন অন্ধ্রের লোকসভাতেও। ২৫ আসনের মধ্যে ১৫টি তে এগিয়ে টিডিপি। ৫টি আসনে এগিয়ে ওয়াইএসআর কংগ্রেস, বিজেপি পেতে পারে ৩টি আসন। কংগ্রেস লোকসভায় একটি আসন জিততে পারে।

তবে লোকসভার ফলাফলের ধারা দেখার পরে রাজনৈতিক মহলে আলোচনায় অন্ধ্রের চন্দ্রবাবু। কেন্দ্রে আবার এনডিএ, নাকি I.N.D.I.A. জোট সরকার গঠন করবে, তার অনেকটা চন্দ্রবাবুর উপর নির্ভর করছে বলেও রাজনৈতিক মহলে কানাঘুষো। ইতিমধ্যেই শারদ পাওয়ারের মাধ্যমে চন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করছে বিরোধী জোট, এমনটাও শোনা যাচ্ছে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...