Sunday, June 28, 2026

আজ ইডি দফতরে হাজিরা দেবেন ঋতুপর্ণা? বাড়ছে জল্পনা

Date:

Share post:

রেশন মামলায় (Ration Case) আজ সল্টলেকে ইডির (ED) সদর দফতরে টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) হাজিরা দেওয়ার কথা। সকাল ১১ টার মধ্যে কেন্দ্রীয় এজেন্সির অফিসে অভিনেত্রী হাজির হবেন কিনা তা নিয়ে জল্পনা বাড়ছে।

লোকসভা ভোটের মাঝে আচমকাই জানা যায় বাকিবুর রহমানকে রেশন মামলায় জেরা করতে গিয়েই জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর নাম উঠে আসে। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নথি এবং তথ্য নিয়ে ঋতুপর্ণাকে তলব ইডির। ২০১৯ সালে অর্থলগ্নি সংস্থা রোজ়ভ্যালিতে আর্থিক দুর্নীতি মামলায় এক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাঁকে।যদিও যেদিন সমন পাঠানো হয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে সেদিন মার্কিন মুলক থেকেই ঋতুপর্ণা জানান তিনি কোনও চিঠি পাননি। এই মুহূর্তে আগামী ছবি ‘অযোগ্য’ নিয়ে ব্যস্ত রয়েছেন নায়িকা। ব্যক্তিগত কারণে দেশের বাইরে থাকায় এ বছর লোকসভা নির্বাচনে ভোট দেননি অভিনেত্রী। তবে কেন্দ্রীয় এজেন্সির তলব প্রসঙ্গে তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দু একবার সৌজন্য সাক্ষাৎ হয়েছে কিন্তু কোনভাবেই রেশন মামলা সম্পর্কিত কোন কিছু তিনি জানেন না। আজ কি হাজিরা দেবেন টলিকুইন, নজর থাকছে সেই দিকে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...