Friday, May 15, 2026

জামাইষষ্ঠী উপলক্ষে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্যের

Date:

Share post:

কথাতেই আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বণ। অর্থাৎ, সারা বছর কোনও কোনও আচার-অনুষ্ঠান-উৎসব লেগেই রয়েছে বাঙালির। তারই অন্যতম জামাইষষ্ঠী। প্রতিবারের মতো এবারও জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। এই বছর জুন মাসের ১২ তারিখ এই দিনটি উদযাপিত হবে ঘরে ঘরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৪৩১ সালের জৈষ্ঠ মাসের ২৯ তারিখ।

শুক্রবার অর্থ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে জামাইষষ্ঠীর কারণে আগামী ১২ জুন, বুধবার দুপুর ২টোর পর জরুরি পরিষেবা বাদে বন্ধ হবে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে অর্ধদিবস ছুটি থাকবে। অর্থাৎ সকালে যেমন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান শুরু হয়, সেরকম হবে। দুপুর দুটোয় ছুটি হয়ে যাবে। পুরো অফিস বা স্কুল করতে হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য দফতরে এই ছুটির আওতায় পড়বে। তবে জরুরি পরিষেবা দফতরগুলি এই ছুটির আওতার পড়বে না।

আরও পড়ুন- ব্রেন ডেথে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত, পিন্টুর অঙ্গ ফেরাল বহু প্রাণ

 

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...