Thursday, May 14, 2026

আজ কালীঘাটে মমতার বৈঠক, জয়ী প্রার্থীদের নিয়ে আলোচনায় দলনেত্রী

Date:

Share post:

লোকসভা নির্বাচনে ভাল ফল করার পর এবার জয়ী প্রার্থীদের পথ নির্দেশে আজ কালীঘাটে বৈঠকের (Meeting in Kalighat today)ডাক তৃণমূল সুপ্রিমোর। আসন ভিত্তিক ভোটের ফলাফলের পর্যালোচনা চলবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি তৃণমূলের নির্বাচিত সাংসদরা সংসদে গিয়ে কোন পথে এগোবেন, দলের পক্ষ থেকেই বা কোন ক্ষেত্রে কোন অবস্থান নেওয়া হবে, নবনির্বাচিত সাংসদদের সেই নিয়ে পাঠ দিতে শনিবার নিজের বাসভবনে বৈঠক করবেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

লোকসভা নির্বাচনের ফলাফলেই যে শেষ হয়ে যায়নি লড়াই, নির্বাচনী প্রচারের সময় সে কথা বারবার উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে ২২টি আসন থেকে বেড়ে তৃণমূল এবার ২৯টি আসন জিতেছে। রাজ্যে থেকে যে ২৯ প্রতিনিধি লোকসভায় প্রতিনিধিত্ব করবেন তাঁদের মধ্যে একঝাঁক নতুন মুখ। রাজ্যের মানুষের জন্য কোন পথে তাঁরা বক্তব্য পেশ করবেন, তা নিয়ে স্পষ্ট রূপরেখা দিতে পারেন তৃণমূল নেত্রীই। এদিন মমতা – অভিষেক দুজনেই আগামীর রূপরেখা তৈরি করবেন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি যে যে কেন্দ্রে তৃণমূলে হেরে গেছে তার বিশ্লেষণ করা হবে। বেশ কিছু বিধানসভায় কেন পিছিয়ে থাকতে হয়েছে তা খতিয়ে দেখতে চাই নেতৃত্ব। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে ফেলল তৃণমূল।

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...