Wednesday, May 13, 2026

‘শুভকামনা দিতে পারব না’, নেত্রীর বার্তার পর শপথ গ্রহণ বয়কট তৃণমূলের

Date:

Share post:

অগণতান্ত্রিক. অসাংবিধানিক, বেআইনিভাবে তৈরি মোদি সরকারকে কোনও শুভকামনা দিতে পারবে না তৃণমূল। শনিবার দলীয় সাংসদ, কর্মী, নেতৃত্বদের নিয়ে বৈঠকের পরেই ঘোষণা করেছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বার্তা ছিল, এই সরকার শপথ নিলেও এর মেয়াদ বেশিদিন নয়। নেত্রীর নির্দেশ মতোই তাই রবিবারের মোদি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করল তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানালেন সে কথা।

রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যেখানে শনিবার সকাল থেকে বিদেশের অতিথিরা উপস্থিত হয়ে গিয়েছিলেন রাজধানী দিল্লিতে, সেখানে শনিবার বিকাল পর্যন্ত কোনও আমন্ত্রণ পাননি বিরোধী দলের নেতারা। অবশেষে শনিবার রাতে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি ফোন করেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। উত্তরে সুদীপ জানান তৃণমূলের পক্ষ থেকে শপথ গ্রহণে যোগ দেবে না। তিনি বলেন, “শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি যাচ্ছি না। দলই সিদ্ধান্ত নিয়েছে না যাওয়ার। সেখানে কী করে যাব।”

শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “যে সরকার পুরোপুরি অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও বেআইনিভাবে গড়ে উঠছে তাকে আমরা শুভকামনা জানাতে পারব না। আমাদের শুভকামনা দেশের জন্য থাকবে। ভবিষ্যতের জন্য শুভ হোক এমন প্রত্যাশা করি।”

এরপরই শনিবার বিজেপির তরফে আমন্ত্রণ এলেও ফিরিয়ে দেয় তৃণমূল। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, “সাংসদদের রেজিস্ট্রেশন করতে হয় ৫ থেকে ৯ তারিখের মধ্যে। আজই শেষদিন। তাই রবিবার হলেও খোলা রয়েছে। সেই অনুষ্ঠানে যাচ্ছি।”

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...