Tuesday, May 12, 2026

মনিপুরে মুখ্যমন্ত্রীর আগাম কনভয়ে হামলা, অভিযুক্ত জঙ্গিগোষ্ঠী

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পরেই অশান্তি শুরু মনিপুরে (Manipur)। নির্বাচনের ফলাফলে কার্যত বিজেপিকে বয়কট করেছে মনিপুরের মানুষ। মেইতি (Meitei) ও কুকি (Kuki) অধ্যুষিত দুই কেন্দ্রেই বড় ব্যবধানে জিতেছে কংগ্রেস। রবিবার নতুন সরকার শপথ গ্রহণ করার পরই বিজেপি সরকারের উপর হামলার ঘটনা।

সোমবার মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের জিরিবাম (Jiribam) এলাকায় পরিদর্শনে যাওয়ার কথা ছিল। তার আগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার জন্য যাওয়া কনভয়ে (advance convoy) হামলা চালায় জঙ্গিরা। কাংপোকপি জেলায় জাতীয় সড়ক ৩৭-এ সকাল সাড়ে দশটা নাগাদ জঙ্গিদের অতর্কিত হামলায় জখম হয়েছেন এক জন। এই হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আগেই অশান্ত হয়েছিল জিরিবাম জেলা। গত ৬ জুন একজনের মাথা কেটে খুনের পর জ্বালিয়ে দেওয়া হয় কমপক্ষে ৭০টি বাড়ি। এই সব নিয়ে সেখানে উত্তেজনা আরও বাড়ছে। এই পরিস্থিতিতে এদিন সেই এলাকা পরিদর্শনে যাচ্ছিলেন এন বিরেন সিং (Biren Singh)। যাওয়ার পথেই তাঁর কনভয়ে হামলা চালাল জঙ্গিরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কুকি জঙ্গি গোষ্ঠীই ওই হামলা চালিয়েছে।

Related articles

বিধানসভায় শপথের প্রস্তুতি, প্রোটেম স্পিকারের দায়িত্বে তাপস রায়

রাজ্য বিধানসভার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিলেন মানিকতলার বিধায়ক তাপস রায়। মঙ্গলবার লোক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে...

ভিন রাজ্যে আলু বিক্রি: কৃষি বিপণনের দায়িত্ব পেয়েই বার্তা দিলীপের

তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতর। দলের দীর্ঘদিনের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার ভিত্তিতেই বিজেপির আস্থা গভীর দিলীপ ঘোষের উপর। তাই...

সুজিতকে ১০দিনের ED হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে (Sujit Basu) ইডি (ED) হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল...

চন্দ্রনাথ হত্যা মামলা: তদন্তভার হাতে নিয়েই মধ্যমগ্রামে সিবিআই, ঘটনার পুনর্নির্মাণে গোয়েন্দারা

মধ্যমগ্রামের চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার তদন্তভার গ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই ঘটনাস্থল...