Sunday, June 7, 2026

দলগঠনে ফের চমক লাল-হলুদের, ইস্টবেঙ্গলে ক্রেসপো

Date:

Share post:

আসন্ন মরশুমের জন্য জোড় কদমে দল গোছানো শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এফসি। দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে লাল-হলুদ। আর এবার জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলের সঙ্গে দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন সউল ক্রেসপো। আগেই ক্লেইটন সিলভার সঙ্গে চুক্তিবৃদ্ধি নিশ্চিত হয়ে গিয়েছে।

লাল-হলুদ গত মরশুমে ১২ বছর পর কোনও সর্বভারতীয় ট্রফি জেতে। আর সেই সুপার কাপ জেতার পেছনে বড় কৃতিত্ব ছিল ক্রেসপোর। দলে ক্রেসপো আসায়, লাল-লুদের হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “ সউল টিম কম্পোজিশনের জন্য একজন গুরুত্বপূর্ণ ফুটবলার। গত মরশুমে যখনই দল ভাল কিছু করতে পেরেছে, তখনই তার পেছনে দারুণ অবদান ছিল ক্রেসপোর। সল যদি মিডফিল্ডে নেতৃত্ব দেয়, তাহলে বিপক্ষের অ্যাটাকাররা সমস্যা পড়েন, আর আমাদের আক্রমণকারীরা ভাল সুযোগ পায়। সল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। গত বছর ও দুরন্ত ফর্মে ছিল।”

এদিকে লাল-হলুদে যোগ দিয়ে ক্রেসপো বলেন, “ ঐতিহাসিক ক্লাবের সঙ্গে আমার জার্নি চলবে। সে কারণে খুবই খুশি। এই টিম এখন আমার পরিবার। সমর্থকদের থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তার জন্য আমি কৃতজ্ঞ। চাইব, তারা এভাবেই সমর্থন জুগিয়ে যাক।“

প্রথম মরশুমে সাতটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ক্রেসপো। তার ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই মরসুমের শুরুতে ডুরান্ড কাপের ফাইনালে ওঠে লাল-হলুদ। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ওড়িশার বিরুদ্ধে সুপার কাপের ফাইনালে ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন। ডার্বিতেও গোল করেছেন ক্রেসপো। বাকি তিনটি গোল করেছেন কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। তাও পরপর তিনটি ম্যাচে।

আরও পড়ুন- ভারতের কাছে ম্যাচ হারার পর রাস্তার ধারে ফাস্টফুড খেতে ব্যস্ত ১২৫ কিলোর আজম , ভাইরাল ভিডিও


Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...