Saturday, June 27, 2026

যোগীরাজ্যে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ঝলসে মৃত্যু ২ শিশু-সহ ৫ জনের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড যোগীরাজ্যে (Yogi State)। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠেছে গাজিয়াবাদ (Gaziabad)। সূত্রের খবর একটি তিনতলা বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ২ শিশু-সহ ৫ জনের। গুরুতর আহত আরও ২। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে।

গাজিয়াবাদের লোনি এলাকায় বুধবার গভীর রাতে ঘটে যায় এমন দূর্ঘটনা। সেই সময় ওই বাড়িতে সকলেই ঘুমোচ্ছিলেন। সেই সময় আচমকা আগুন লাগে ওই বাড়িটিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন।

ঘটনায় দমকলের আধিকারিকরা জানিয়েছেন, বাড়িটির নিচের তলায় প্রচুর পরিমাণে ফোম শিট ও রাসায়নিক মজুত ছিল। যেখান থেকে আগুন দ্রুত উপর তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ভিতরেই আটকে পড়েন বাড়ির লোকজনেরা। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে ২ জনকে আহত অবস্থায় বের করে আনা সম্ভব হয়। কিন্তু উপরের তলায় অগ্নিদগ্ধ হয়ে ৫ জন প্রাণ হারান। ইতিমধ্যে ঘটনার আসল কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। তবে এখনও হতাহতদের পরিচয় সামনে আনা হয়নি।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...