Monday, March 16, 2026

সবচেয়ে কঠিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোনটি? লেগে গেল মেসি-এমবাপের ঝামেলা?

Date:

Share post:

সবচেয়ে কঠিন আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট কোনটি? এই প্রশ্ন নিয়েই লেগে গেল দুই ফুটবলার কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসির মধ্যে তরজা। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে এমবাপে বলেছিলেন, বিশ্বকাপের থেকেও কঠিন ইউরো কাপ জেতা।আর এবার সেই মন্তব্যের পাল্টা দিলেন আর্জেন্তাইন ফুটবলার ।

এই নিয়ে মেসি বলেন, “ ও বলেছে দক্ষিণ আমেরিকার ফুটবলের মান নাকি ইউরোপের মতো অত ভাল নয়। সবাই নাকি ওদের খেলাকেই প্রাধান্য দেয়। মানছি ইউরো কঠিন। কিন্তু সেখানে তিন বারের বিশ্বজয়ী আর্জেন্তিনা, পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল, দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ে খেলে না। এত বারের বিশ্বজয়ীরা না থাকা সত্ত্বেও ওদের দাবি ইউরো কাপ কঠিন, তাই না? বিশ্বকাপে সেরা দলগুলো খেলে। সব বিশ্বজয়ীরাই সাধারণত সেখানে থাকে। সবাই সেখানে বিশ্বজয়ী হতেই নামে। তাই কোনটা কঠিন সেটা সহজেই বোঝা যায়।“

কয়েকদিন এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, “ আমার মনে হয় বিশ্বকাপের থেকে ইউরো কাপ জেতা কঠিন। অনেক শক্তিশালী দল খেলে সেখানে। আমরা একে অপরের সঙ্গে প্রচুর ম্যাচ খেলেছি। ইউরোর মান দেখলেই সেটা বোঝা যাবে। সব দেশ মোটামুটি একই রকম ফুটবল খেলে।” এখানেই না থেমে এমবাপে আরও বলেন, “ দক্ষিণ আমেরিকার ফুটবল ইউরোপের মতো অত উন্নত নয়। তাই জন্যই গত কয়েকটা বিশ্বকাপের দিকে তাকালে দেখবেন ইউরোপের দেশগুলোই জিতেছে।”

সামনেই কড়া নাড়ছে ইউরো কাপ, কোপা আমেরিকা কাপ। ১৪ জুন থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। ২০ জুন শুরু হতে চলেছে কোপা আমেরিকা।

আরও পড়ুন- আমেরিকাকে হারাতেই নজির গড়লেন রোহিত, টপকে গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...