Friday, May 22, 2026

জম্মু ও কাশ্মীরের সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল সরকার

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের সব স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক করল সরকার। স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব অলোক কুমার এই মর্মে নির্দেশিকা জারি করেছেন। বলা হয়েছে, নিয়ম অনুযায়ী স্কুলগুলিতে সকালের জমায়েতে জাতীয় সঙ্গীত গাইতে হবে। বুধবার সরকারের তরফে জারি করা হয় জাতীয় সঙ্গীত সংক্রান্ত নির্দেশিকাটি। সেখানে বলা হয়েছে, স্কুলগুলিতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে সকালের প্রার্থনা শুরু হওয়া উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দিন শুরু করা এবং পড়ুয়াদের মধ্যে একতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার ক্ষেত্রে স্কুল ব্যবস্থায় সকালের প্রার্থনার মতো একটি রীতির গুরুত্ব অপরিসীম। কিন্তু জম্মু ও কাশ্মীরের বহু জায়গায় স্কুলগুলিতে সকালের প্রার্থনা পালন করা হচ্ছে না বলে লক্ষ্য করা গিয়েছে। সকালের প্রার্থনার অঙ্গ হিসেবে সামগ্রিকভাবে ১৬টি পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। জাতীয় সঙ্গীত ছাড়াও এই সুপারিশগুলির অন্যতম হল অতিথি বক্তাদের আমন্ত্রণ জানানো, পরিবেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং মাদক বিরোধী প্রচার সহ বিভিন্ন বিষয়।

শিক্ষা দফতরের মতে, পড়ুয়াদের মধ্যে ঐক্য-শৃঙ্খলার বোধ জাগ্রত করার জন্য জাতীয়সঙ্গীত মূল্যবান মাধ্যম হিসাবে প্রমাণিত। নির্দেশিকায় বলা হয়েছে, এটি লক্ষ্য করা গেছে যে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মিরের সব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের জাতীয় সঙ্গীত গাওয়ার উপর জোর দেওয়া হয় না।কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন বাধ্যতামূলক করার এই নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সংবিধান অনুযায়ী শিক্ষা যৌথ তালিকাভুক্ত। সেই অনুযায়ী বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে শিক্ষানীতি কার্যকর করতে রাজ্যের ভূমিকা থাকে। আর শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সঙ্গীতের ক্ষেত্রে স্থানীয় ভাবাবেগ এবং মুল্যবোধকে গুরুত্ব দেওয়া হয়।

 

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...