Wednesday, May 13, 2026

ফুড এসআই নিয়োগের পরীক্ষায় প্রশ্নফাঁসে ধৃত সিআইডির হাতে ধৃত মাস্টারমাইন্ড সহ দুই

Date:

Share post:

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একটি পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে নদিয়ায় তল্লাশি চালাল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। সেখান থেকে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জন ওই ঘটনার ‘মাস্টারমাইন্ড’। তাঁরই পরিকল্পনায় হয়েছিল ওই দুর্নীতি। অভিযুক্তের কাছ থেকে ১১টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাশ বইও উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি অভিযোগ ওঠে, রাজ্য খাদ্য দফতরের ফুড এসআই পদে নিয়োগের পরীক্ষায় নকল করা হয়েছে। পরীক্ষার হলে পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে প্রশ্নের উত্তর পাঠানো হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিআইডি। এর পরেই তল্লাশি চালিয়ে নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করা হয় শঙ্কর বিশ্বাসকে। ধুবুলিয়া থেকে গ্রেফতার করা হয় আর এক অভিযুক্ত পাপাই দাসকে। কলকাতার সার্ভে পার্ক থানায় দায়ের হয়েছিল একটি মামলা। সেই সূত্র ধরেই এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

শঙ্কর এবং পপাইকে গ্রেফতারির আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হচ্ছে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, ধৃত শঙ্কর সিজিও কমপ্লেক্সে প্রিন্সিপাল অ্যাকাউন্ট জেনারেলের দফতরে সিনিয়র অডিটর। তাঁর কাছ থেকেই মোবাইল এবং ব্যাঙ্কের পাশবই উদ্ধার করেছে সিআইডি।প্রসঙ্গত, খাদ্য দফতরে পিএসসির মাধ্যেম ৪৮০ টি শূন্যপদে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল গত বছর। ২০২৩ সালের ২৩ অগস্ট থেকে শুরু হয়েছিল আবেদন গ্রহণ এবং শেষ হয়েছিল ২০ সেপ্টেম্বর। এই পদের জন্য পরীক্ষা হয়েছিল গত ১৬ ও ১৭ মার্চ। কিন্তু, পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

আরও পড়ুন- বিজেপির মুখে ঝামা! সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ডায়মন্ড হারবারের SP-কে প্রশংসাপত্র কমিশনের

 

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...