Thursday, May 14, 2026

কুয়েত থেকে কলকাতায় নিথর দ্বারিকেশ, বিমানবন্দরে হাজির দমকলমন্ত্রী

Date:

Share post:

কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকান্ডে মৃত বাংলার ছেলে দ্বারিকেশ পট্টনায়েকের (৫২) মৃতদেহ । আজ, শনিবার সকালে দমদম বিমানবন্দরে (NSCBI Airport) এসে পৌঁছয় তাঁর দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা দ্বারিকেশকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। শ্রদ্ধা নিবেদনের পর দ্বারিকেশের (Dwarikesh Pattanayek) মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয় শববাহী শকট।

প্রশাসন সূত্রে জানা যান, কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারিকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছিল। শনিবার সকাল দশটা নাগাদ কলকাতা বিমানবন্দরে তাঁর দেহ আনা হয়। দ্বারিকেশের পরিবার প্রয়োজনীয় নথি নিয়ে ইতিমধ্যেই ফিরেছে। প্রথমে মেদিনীপুর শহরের শরৎপল্লি এবং পরে দাঁতনে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে দেহ। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুজিত বসু জানান, ঘটনাটা সত্যি দুর্ভাগ্যজনক। হয়তো ভাল কাজের অফার পেয়ে আজ থেকে ৩০ বছর আগে এই ব্যক্তি বাংলা ছেড়েছিলেন। এই মর্মান্তিক পরিণতি সত্যিই দুঃখজনক। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা করার কথা, সবটুকু করা হবে। শেষকৃত্য পর্যন্ত পরিবারের পাশে থাকা এবং সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...