Friday, June 5, 2026

মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দুরন্ত জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স

Date:

Share post:

মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে দুরন্ত জয় পেল শ্রাচি রাঢ় টাইগার্স। রবিবার যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে মহিলা বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সকে ৬ উইকেটে পরাজিত করল শ্রাচি রাঢ় টাইগার্স। বলা যেতে পারে তাদের দুরন্ত পারফরমেন্সের ফলে খড়কুটোর মতো উড়ে গেল সার্ভটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স।

শ্রাচি রাঢ় টাইগার্সের সুজাতা দে ৩২ বলে ৩৬ রান করেন। তার ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি তাকে যোগ্য সঙ্গত দেন মামণি রায়। তিনি ২৫ বলে ৩২ রান করেন। রূপাল তিওয়ারি (২-১৮), চন্দ্রিমা বিশ্বাস (১-১৩) পারফরমেন্স ছিল নজরকাড়া। এদিন প্রথমে ব্যাট করে সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স। তারা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে। প্রিয়াঙ্কা বালা ৪২ রান করেন এবং শমাইতা অধিকারী ৩৭ রান করেন। টার্গেট খুব বড় না হলেও প্রথম থেকেই সিরিয়াস ব্যাটিং সহজেই জয় এনে দেয় শ্রাচি রাঢ় টাইগার্সকে। স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে, ১৯.২ ওভারে ৪ উইকেটে ১২৪ রান করে জযের লক্ষ্যে পৌঁছে যায়। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্সের হয়ে দুটি উইকেট নেন চন্দ্রিমা ঘোষাল।

 

Related articles

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...