Monday, March 16, 2026

আজ মদনমোহন মন্দিরে মা-মাটি-মানুষের নামে পুজো দেবেন মমতা

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) উত্তরে ফুটেছে ঘাসফুল। কোচবিহারে বিজেপির গতবারের সাংসদ নিশীথ প্রামাণিক পরাজিত হয়েছেন। তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে জয়ী করেছেন সেখানকার মানুষ। ফলপ্রকাশের পর সোমবার কোচবিহারবাসীকে ধন্যবাদ জানাতে এবং মা-মাটি-মানুষের নামে পুজো দিতে সেখানে পৌঁছে যান তৃণমূলের (TMC) সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বেলা সাড়ে ১১টায় মদনমোহন মন্দিরে পুজো দেবেন। এছাড়া একটি বৈঠকও করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার সকালে রাঙাপানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই সকাল থেকে সেখানে উদ্ধার কাজ তদারকি করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তৎক্ষণাৎ অকুস্থলে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিমান না পাওয়ায় বিকেলে যান মমতা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের দেখে সেখান থেকে সোজা চলে যান কোচবিহারে (Cochbehar)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। উত্তরবঙ্গে একটাই আসন পেয়েছি আমরা। সারা বাংলার মা-মাটি-মানুষকে ধন্যবাদ জানানোর জন্য, কৃতজ্ঞতা অর্পণ করবার জন্য, মঙ্গলবার সাড়ে ১১টায় মা-মাটি-মানুষের নামে পুজো দিতে এসেছি। আর একটা ছোট মিটিং আছে। আর কোনও উদ্দেশ্য নেই।” আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় মিটিং করবেন বলে জানিয়েছেন মমতা। বিজেপির (BJP) কেন্দ্রীয় দল কোচবিহারে আসা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “এসব শুনে কান পচে গেল। আগে দুর্ঘটনা সামলাক কেন্দ্র।” দলনেত্রীর সফর ঘিরে তুমুল উদ্দীপনা তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে।

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...