Wednesday, May 13, 2026

কলকাতা থেকে কেনা হয়েছিল দেহ কিমা করার যন্ত্র! বাংলাদেশের সাংসদ খুনে CID-র হাতে চাঞ্চল্যকর তথ্য 

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) সাংসদ আনোয়ারুল আজিমের (Anwarul Azim) মৃত্যুর তদন্তে প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেসব তথ্য সামনে আসতেই রীতিমতো মাথা খারাপ হওয়ার যোগাড় তদন্তকারীদের। এবার জানা গেল বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিমের মাংস কুচি-কুচি করতে কিমা করার যন্ত্র কিনেছিল খুনিরা। ধৃত সিয়াম হোসেনকে জেরা করেই এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি সিআইডির (CID)গোয়েন্দাদের।

রাজ্যের তদন্তকারী সংস্থার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনায় ধৃত সিয়াম হোসেন কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে ২২০০ টাকা খরচ করে ওই যন্ত্র কিনেছিল। প্রমাণ লোপাটের জন্যই ওই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে ওই সূত্রের দাবি। সিআইডির একাংশ আরও দাবি করেছে যে ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি। তাই ছোট ছোট খণ্ড করেও তা ফেলা হয়েছিল নিউ টাউনের আবাসনের সেপটিক ট্যাঙ্কে। পরে সেই সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম মাংসখণ্ড উদ্ধারও করেছে সিআইডি। সেগুলি মানুষের কি না, তা জানতে ইতিমধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সূত্রের খবর, গত ১২ মে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আজিম। ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিউ টাউনের আবাসনে খুন হয়েছেন তিনি। এরপরই সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় সিয়ামকে। পরে রাজ্য পুলিশের তথ্যের ওপর নির্ভর করে বাংলাদেশের ঢাকা পুলিশ আমানুল্লা ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান-সহ চার জনকে গ্রেফতার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং সাংসদের বাল্য বন্ধু আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর পলাতক। তবে সিআইডির তদন্তকারীদের মতে, মৃতদেহ যাতে কেউ খুঁজে না পায় তার জন্য কিমা এবং খণ্ড করা মাংস সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়ার পর হাড়গুলি ফেলা হয়েছিল ভাঙড়ের কৃষ্ণমাটির বাগজোলা খালে। তদন্ত চালাতে গিয়ে সিয়ামকে সঙ্গে নিয়ে সিআইডি ওই স্থান থেকে কুড়িটি মানুষের হাড় উদ্ধার করেছে। ইতিমধ্যে সেগুলি ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছেন তদন্তকারীরা।


Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...