Monday, April 20, 2026

স্ত্রীর মৃ.ত্যুর পরপরই হাসপাতালে আ.ত্মহত্যা আসামের স্বরাষ্ট্রসচিবের

Date:

Share post:

আসামের স্বরাষ্ট্রসচিব শিলাদিত্য চেতিয়া মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। যেখানে তার স্ত্রী মারা যান, কিছুক্ষণ আগে। তিনি এর আগে তিনসুকিয়া এবং সোনিতপুর জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ থেকে সবাইকে বের করে দিয়ে ক্যান্সারে আক্রান্ত স্ত্রীর মৃত্যুশয্যার পাশেই আত্মহত্যা করেন আসামের স্বরাষ্ট্র সচিব। মঙ্গলবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-এর ভিতরে নিজের সার্ভিস রিভলবার দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন তিনি।

আসাম-মেঘালয় ক্যাডারের ২০০৯ ব্যাচের আইপিএস শিলাদিত্য চেতিয়া। বেসরকারি হাসপাতালের এমডি ডাঃ হিতেশ বড়ুয়া জানিয়েছেন, “শিলাদিত্যের স্ত্রী আগমনী বরবরা প্রায় দুই বছর ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন। গত দু মাস ধরে, তিনি এখানে চিকিৎসাধীন ছিলেন। অসুস্থ স্ত্রীর পাশে থাকার জন্য শিলাদিত্য হাসপাতালে একটি আলাদা ঘর নিয়েছিলেন। গত তিন দিনে, আমরা তাকে জানিয়েছিলাম যে তার স্ত্রীর অবস্থার অবনতি হচ্ছে।মঙ্গলবার বিকেল ৪.২৭ মিনিটে উপস্থিত চিকিৎসক তাকে আগমনীর মৃত্যুর খবর জানান। ডাক্তার এবং একজন নার্স তার সাথে রুমে ছিলেন এবং তিনি প্রার্থনা করতে চান বলে তাদের বেরিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। প্রায় ১০ মিনিট পরে, ঘর থেকে একটি বিকট শব্দ শোনা যায়।” শব্দ শুনে সবাই আইসিইউ তে প্রবেশ করে দেখেন গুলিবিদ্ধ শিলাদিত্য পরে আছেন পত্নীর মৃত্যুশয্যার পাশেই।

তদন্তের জন্য ফরেনসিক ও সিআইডির একটি দলকে হাসপাতালে পাঠানো হয়েছে।গত কয়েক মাসে চেতিয়া তার মা এবং শাশুড়িকে হারিয়েছেন। চেতিয়া ও তার স্ত্রীর কোনও সন্তান ছিল না।

 

Related articles

ভোটের মুখে উত্তপ্ত বরানগর, সিভিক ভলেন্টিয়ারকে মার বিজেপি কর্মীদের

বরানগরে বিজেপির (BJP) দাদাগিরি, তৃণমূলের নামে কটুক্তির প্রতিবাদ করায় গোবিন্দ আরি নামে এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর। ঘটনাটি ঘটেছে...

মুর্শিদাবাদে আত্মহত্যার চেষ্টা CRPF জওয়ানের

ভোটের ডিউটি করতে এসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের আত্মহত্যার চেষ্টা ঘিরে চাঞ্চল্য। সোমবার দুপুরের মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের শক্তিপুর...

IPL: জয় পেলেও অঙ্ক কঠিন, জানুন নাইটদের প্লে অফের সমীকরণ?

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে কেকেআর(KKR)।...

বিবাহবার্ষিকী উদযাপনের পরেই হাসপাতালে আলিয়া, কাপুর পরিবারে উদ্বেগ না সুখবর!

অস্ট্রিয়ায় বরফের মাঝে চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন শেষে ফের চর্চায় রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)।...