Friday, May 15, 2026

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শ্রাচি রাঢ় টাইগার্স এর কাছে হারল সোবিস্কো স্ম্যাশার্স মালদা

Date:

Share post:

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে শ্রাচি রাঢ় টাইগার্স একটি দুর্দান্ত জয় পেল। তাদের অলরাউন্ড পারফরমেন্সে সাত উইকেটে জয় পেয়েছে। তাদের কাছে সোবিস্কো স্ম্যাশার্স মালদা এই লিগে প্রথম হারল। বুধবার ইডেন গার্ডেনে রাঢ় টাইগার্সের অরিন্দম ঘোষ ৪১ বলে অপরাজিত ৪৮ রান করেন। প্রদীপ্ত প্রামাণিক ১৫ বলে অপরাজিত ৪১ রানের পাশাপাশি,৩১ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। সুমন্ত গুপ্তা ২৬ বলে ৩৬ রান করেন। শাহবাজ আহমেদ ১৬ রান দিয়ে ২টি উইকেট নেন এবং সুমন দাস ৩৫ রান দিয়ে ২ টি উইকেট নেন।

প্রথমে ব্যাট করে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে। সৌরভ সিং ৩৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে, রাঢ় টাইগার্স সাবলীলভাবে মাত্র ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। রাঢ় টাইগার্সের কাছে এই পরাজয়ের ফলে, সোবিস্কো স্ম্যাশার্স মালদা পাঁচ ম্যাচে প্রথম হার। চারটি জয় পাওয়ায় এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সোবিস্কো স্ম্যাশার্স।

 

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...