Saturday, May 16, 2026

বিরতি ভেঙে বাংলা গানে ফিরলেন আশা ভোঁসলে!

Date:

Share post:

‘কথা হয়েছিল’ বাংলা গানে গানে, সাফল্য ধরা দিয়েছিল দুহাত ভরে। সিনেমার গান হোক বা পুজোর অ্যালবাম – বাঙালির অন্দরমহল থেকে পাড়ার প্যান্ডেল সর্বত্র যাঁর গান শুনে বেড়ে উঠেছে একাধিক প্রজন্ম, সেই আশা ভোঁসলে (Asha Bhosle) বিরতি কাটিয়ে ফের ফিরলেন বাংলা গানে। এবারে আবার সঙ্গী হলেন সোনু নিগম (Sonu Nigam)!

দেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে আশার জনপ্রিয়তা প্রশ্নাতীত। তিনি শুধু কিংবদন্তি শিল্পী নন তিনি এক নস্টালজিয়া। গত কয়েক দশক ধরে বাংলা হিন্দি সহ একাধিক ভাষায় গান গাইলেও বাঙালি মনে তিনি এক বিশেষ জায়গা নিয়ে আছেন। এখন তাঁর বয়স ৯০ বছর। কাজ করেন বেছে বেছে। দীর্ঘদিন পর বাংলা গানের রেকর্ডিং করে হ্যাট্রিক করলেন। মানে একসঙ্গে তিনটে গান রেকর্ড করলেন তিনি। অসাধ্যসাধন করলেন সঙ্গীত পরিচালক মনোজিৎ গোস্বামী। শোনা যাচ্ছে একটি বাংলা ছবির জন্য সোনু নিগমের সঙ্গে ২টি এবং সোলো একটি গান গেয়েছেন তিনি। লতা মঙ্গেশকরের সঙ্গে সোনু এর আগে কাজ করলেও আশা তাইয়ের সঙ্গে বাংলা গানে কণ্ঠ মিলিয়ে তিনি ভীষণ খুশি। শোনা যাচ্ছে চলতি বছরের শেষেই গান মুক্তি পেতে চলেছে।

 

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...