Thursday, June 25, 2026

বেঙ্গল মহিলা প্রো টি-টোয়েন্টি লিগে শ্রাচি রাঢ় টাইগার্স ২৮ রানে জয়ী

Date:

Share post:

যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাসে বেঙ্গল মহিলা প্রো টি-টোয়েন্টি লিগে শ্রাচি রাঢ় টাইগার্স দুরন্ত জয় পেল। তারা হারিয়ে দিল সোবিস্কো স্ম্যাশার্স মালদাকে। স্ম্যাশার্স মালদা টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয়। শ্রাচি রাঢ় টাইগার্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১০১ রান তুলতে সক্ষম হয়। অঙ্কিতা চক্রবর্তী রাঢ় টাইগার্স-এর পক্ষে সর্বোচ্চ রান করেন। তিনি ৪৭ বলে ৪৩ রান করেন। পিয়ালী ঘোষ এসএসএম-এর পক্ষে ৩ উইকেট তুলে নেন।

জবাবে সোবিস্কো স্ম্যাশার্স মালদা ১০২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হিমশিম খায়। তারা ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। তাদের ইনিংস ৯ উইকেট হারিয়ে ৭৩ রানে শেষ হয়। SSM-এর হয়ে সর্বোচ্চ রান করেন হৃষিতা বসু। তিনি ৩০ বলে ১৮ রান করেন। এসআরটির পক্ষে রেমন্ডিনা খাতুন ও চন্দ্রিমা বিশ্বাস ২টি করে উইকেট নেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন অঙ্কিতা চক্রবর্তী।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...