Friday, May 15, 2026

সরকারি দফতর-স্কুলে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

 

সরকারি দফতর, স্কুলে বন্ধ করতে হবে বিদ্যুতের অপচয়। বৃহস্পতিবার, নবান্নে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দীর্ঘ লোকসভা নির্বাচন পর্বে সরকারি প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে। এবার সরকারি অর্থ, পরিকাঠামো এবং রসদের অপচয় রুখে পরিষেবা উন্নয়নের নির্দেশ দিলেন তিনি। কারণ, এতে কোষাগার থেকে বিপুল অর্থও ব্যয় হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় শীর্ষ কর্তাদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন বিদ্যুৎ, পানীয় জল ইত্যাদির অপচয় রুখতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্কুল, সরকারি অফিসে বিদ্যুতের অপচয় নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, অকারণে বিদ্যুতের অপচয় বন্ধ করতে হবে। এতে সরকারেরও খরচ বাড়ছে।

পাশাপাশি সরকারি জমি দখলকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জানান, সরকারি জমি দখল কোনওভাবেই মানা হবে না। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে সরকারি জমি নিয়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট (Report) তলব করেছেন মুখ্যসচিব। আগামী সোমবারের মধ্যে সেই রিপোর্ট হাতে চান বলে জানিয়েছেন মমতা (Mamata Banerjee)।

বিভিন্ন পুরসভা ও উন্নয়ন পর্ষদের মাধ্যমে নাগরিক পরিষেবায় আরো গতি আনতেও নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। পানীয় জল, নিকাশির মানোন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়ার তিনি নির্দেশ দেন। বিভিন্ন পুরসভা ও পুরনিগমে অধীনে থাকা নাগরিকরা রাস্তা, পানীয় জল, নিকাশী সংক্রান্ত বিষয়ে ঠিকভাবে পরিষেবা পাচ্ছেন না এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সব পুরনিগমের মেয়র ও পুরসভার চেয়ারম্যানদের নিয়ে সোমবার নবান্ন সভাঘরে বৈঠক করবেন বলে জানিয়েছেন। এদিনের বৈঠকে কয়েকজন আমলার কাজ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।





Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...