Saturday, June 27, 2026

নিয়োগ মামলার তলবে নিজামে তাপস, কয়লা কাণ্ডে ধৃতদের আদালতে পেশ CBI-এর 

Date:

Share post:

ভোট পর্ব মিটে দেশে নতুন সরকার গঠন হতে না হতেই বাংলায় ফের কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা চালু। নরেন্দ্র মোদির (Narendra Modi) দুই অস্ত্র ইডি (ED ) এবং সিবিআইকে (CBI) কাজে লাগিয়ে বাংলাকে টার্গেট করার রাজনীতি ফের শুরু করে দিয়েছে বিজেপি। প্রাথমিক নিয়োগ মামলার তদন্তের নামে এবার শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকা তৈরি করছে কেন্দ্রীয় এজেন্সি বলে খবর মিলেছে। ১১ জন শিক্ষক এবং দুই শিক্ষা কর্মীর নাম রয়েছে তাতে। মোট ৩৭ জনকে আগামী সপ্তাহের শুরুতেই ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর মাঝেই তলব করা হলো তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে (Tapas Saha)। তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে শুক্রবার বেলা ১১টা নাগাদ নিজাম প্যালেসে CBI দফতরে পৌঁছন বিধায়ক।

প্রাথমিক নিয়োগ মামলার নামে গত দু’বছর ধরে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের টার্গেট করছে মোদি নিয়ন্ত্রণাধীন ইডি -সিবিআই । টাকার বিনিময়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে তাপস শাহ কে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।২০২৩ সালের এপ্রিল মাসে বিধায়কের তেহট্টের বাড়িতে বিশেষ অভিযানে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তল্লাশি করেন। এমনকি তাঁর আপ্তসহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরপাড় জুড়ে তল্লাশি চলে। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টার অভিযান শেষে তাপসের বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। আজ ফের তাঁকে তলব করা হয়েছে।

অন্যদিকে কয়লা কাণ্ডে বৃহস্পতিবার সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে নিজাম প্যালেসে যান এক ইসিএল কর্তা-সহ ২ জন। টানা জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে ধৃতদের তোলা হয়েছে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...