Wednesday, May 13, 2026

প্রেমের টানে ব্রাজিল থেকে নবদ্বীপে রোনালডিনহোর দেশের তরুণী!

Date:

Share post:

ভালবাসা কোনদিনই কোনও সীমানার পরোয়া করেনি। অতীত থেকে বর্তমান পর্যন্ত বারবার দেখা গেছে প্রেমিক বা প্রেমিকার টানে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছেন প্রিয় মানুষ। এবার তেমনই এক ঘটনার সাক্ষী নিমাইয়ের নবদ্বীপ। প্রেমিক টানে ব্রাজিল থেকে ছুটে এলেন তরুণী। ফেসবুকে আলাপ হওয়া সম্পর্ক যে এতটা গভীর হতে পারে, সেটা ভেবেই অবাক প্রেমিকের বাড়ির লোকজন। বিদেশিনীকে রীতিমত শঙ্খ উলু বাজিয়ে বরণ করে ঘরে তুললেন নবদ্বীপের মণ্ডল পরিবারের সদস্যরা।

প্রেমের সুধারসে যখন মন মজে তখন ১৪ হাজার ৭৬৬ কিলোমিটারের দূরত্বকে পরোয়া করে না প্রেমিকা। তাইতো ম্যানুয়েলা আলভেস দা সিলভা ব্রাজিল থেকে থেকে সটান হাজির হয় নবদ্বীপে কার্তিকের বাড়িতে। নদিয়ার নবদ্বীপ ব্লকের ফরেস্ট ডাঙ্গা এলাকার মণ্ডল পরিবারের ছেলেটার সঙ্গে সোশ্যাল মিডিয়াতেই আলাপ হয়েছিল ম্যানুয়েলার। দেখতে দেখতে সম্পর্কের বয়স ৬ বছর পেরিয়েছে। পরবর্তী সময়ে দু’জনেই বিয়ের জন্য রাজি হয়। তাইতো বিদেশ থেকে এদেশে তরুণী। আগামী শুক্রবার চার হাত এক হবে বলে জানিয়েছে কার্তিকের পরিবার। পাড়ায় ব্রাজিলিয়ান বৌমা পেয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ। বাঙালি সাজে ম্যানুয়েলা ইতিমধ্যেই ঘরোয়া রান্না খেতে শুরু করেছেন। কিন্তু প্রেমিকের পরিবার এখনও তাঁর ভাষা বুঝে উঠতে পারছে না। তাই খুব স্বাভাবিকভাবেই প্রযুক্তির হাত ধরে এগিয়ে চলেছে সম্পর্কের পরবর্তী ধাপ। মোবাইলে ট্রান্সলেটর ব্যবহার করেই চলছে কথোপকথন। মনের মিল থাকলে যে কোন কিছুই বাধা নয় এ ঘটনা যেন তারই প্রমাণ।

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...