Saturday, March 14, 2026

আফগানদের বিরুদ্ধে ম্যাচ জিতেই বাংলাদেশ নিয়ে পরিকল্পনা শুরু রোহিতের

Date:

Share post:

গতকাল টি-২০ বিশ্বকাপে সুপার আটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় দল। বোলারদের দাপটে সহযে তুলে নেয় টিম ইন্ডিয়া। আর এই ম্যাচের পরই বাংলাদেশ নিয়ে পরিকল্পনা শুরু ভারত অধিনায়ক রোহিত শর্মার। ইঙ্গিত দিলে দল বদলের।

ম্যাচ শেষে রোহিত বলেন, “ আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনও পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল, আফগানদের বিরুদ্ধে তিন স্পিনার খেলানো ভাল। তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে তিন পেসারও খেলাতে পারি।”

ম্যাচে ব্যাট হাতে দাপট দেখান সূর্যকুমার যাদব । সূর্যকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। অপরদিকে বল হাতে চমকদেন যশপ্রীত বুমরাহ, অর্শদীপ সিংরা। তাইতো ম্যাচ শেষে তাদের প্রসংশায় মাতলেন রোহিত। তিনি বলেন, “ সূর্য-হার্দিকের জুটি কাজে লেগেছে। শেষ দিকে রান হয়েছে। এই পিচে ১৮১ রান কম নয়। “ এরপরই বোলারদের প্রসংশা করে বলেন, “ আমার বিশ্বাস ছিল যে বোলারেরা দলকে জেতাবে। বুমরাহ আমাদের সম্পদ। ওকে যখনই বল দিই, ও উইকেট নেয়। বুমরাহ দায়িত্ব নিতে ভালবাসে। তাই ওকে বুদ্ধি করে ব্যবহার করতে হয়। সেই কাজটাই এই ম্যাচে করার চেষ্টা করেছি।“

আরও পড়ুন- আত্মঘাতী গোল, ইতালির বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল স্পেন


spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...