Saturday, April 4, 2026

শনিবার বেলা ১২টা থেকে হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে টানা ১৮ ঘণ্টা বন্ধ থাকবে জল সরবরাহ

Date:

Share post:

আগামিকাল ২২ জুন শনিবার বেলা ১২টা থেকে হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। পাইপ লাইনে কাজের জন্য পুরসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সময় জলের গাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে।হাওড়া পুরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, পদ্মপুকুরের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়েছে। যা অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে। আর সেই কারণে শনিবার বেলা ১২ টা থেকে হাওড়া পুরসভার সমস্ত ওয়ার্ডে জল বন্ধ থাকবে।জল সরবরাহ পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক হয় সেই জন্য উদ্যোগী পুরকর্তৃপক্ষ। রবিবার ২৩ জুন ভোর ৬টা থেকে জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছে। এই সময় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে। দুঃখ প্রকাশ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে।
এই সময়ে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে জলের গাড়ি দেওয়ার ব্যবস্থা থাকবে বলে পুরসভা সূত্রে খবর। একইসঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা সচল করা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। পাশাপাশি এই পাইপ লাইনের কাজ অত্যন্ত প্রয়োজনীয় এবং তা সংস্কারের সুফল পাবেন সাধারণ মানুষ, আশাবাদী পুরকর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে চলতি বছর ৭ মার্চ দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ৮ মার্চ ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত পুরসভার সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। পাইপ লাইনে বিভিন্ন কাজের জন্য সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার আগে জানুয়ারি মাসেও পাইপলাইনের কাজের জন্য কয়েক ঘণ্টার হাওড়া পুরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৯টা পর্যন্ত ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর ওয়ার্ড আংশিক এবং ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। সালকিয়া এলাকার ভূগর্ভস্থ জলাধার থেকে এই সময় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...