Wednesday, May 20, 2026

এবার সি.লিকোসিস আক্রান্তদের চি.কিৎসার জন্য রাজ্য জুড়ে শিবির করবে স্বাস্থ্য দফতর

Date:

Share post:

এতদিন রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় ধরনের শিবির আয়োজন করা হতো। তবে এবার উত্তর থেকে দক্ষিণ সব জায়গাতেই শিবির করবে রাজ্য সরকার। পাশাপাশি এই সিলিকোসিস রোগ সম্পর্কে সচেতন করবে আশা কর্মীরা। সিলিকোসিস শনাক্তকরণ এবং আক্রান্তদের চিকিৎসার জন্য রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকাতেই বসত সরকারি শিবির। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল রাজ্যের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন এবং আক্রান্তদের একাংশ। এ বার গোটা রাজ্যে, এমনকি উত্তরবঙ্গেও এই বিষয়ে নজর দেবে রাজ্যের স্বাস্থ্য দফতর। দক্ষিণের পাশাপাশি উত্তরেও বসানো হবে শিবির। এই নিয়ে মানুষকে সচেতন করবেন আশা কর্মীরা।
সাধারণত পাথর খাদান বা মার্বেলের খাদানে যারা কাজ করেন, তাঁদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের সংখ্যা বেশি। পুরুলিয়া, আসানসোল, বীরভূম, রামপুরহাট, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এলাকায় এতদিন সিলিকোসিস রোগীদের জন্য শিবির করত স্বাস্থ্য দফতর। এবার রাজ্যের সর্বত্র এই শিবির করা হবে। কেন্দ্রীয় সরকারের অনুদান এলে সেই টাকা দিয়ে আশা কর্মীদের সচেতনতার কাজে লাগানো হবে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সিলিকোসিসে মৃত ও আক্রান্ত পরিবার, যাদের আবেদনপত্র এক বছর আগে জমা পড়েছে, তাদের পেনশন আগামী এক মাসের মধ্যে শ্রম দফতর দিয়ে দেবে। সিলিকোসিস আক্রান্তের পরিচয়পত্র থাকা শ্রমিকদের বিনা পয়সায় যাতায়াতের বন্দোবস্ত করবে পরিবহণ দফতর।
উল্লেখ্য, সিলোসিস আক্রান্তদের জন্য রাজ্য জুড়ে শিবির করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য, শ্রম, পরিবহণ দফতরের কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন মামলাকারীরা। এদের মধ্যে ছিলেন আইনজীবী শামিম আহমেদ, নন্দিনী মিত্র, পরিবেশ দূষণ পর্যদের প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজিৎ মুখোপাধ্যায়।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলির দাবি, রাজ্যের যে সব এলাকা থেকে পরিযায়ী শ্রমিকেরা খাদান বা মার্বেল কারখানায় কাজ করতে যান, তাঁদের মধ্যে এই রোগের প্রকোপ যথেষ্ট বেশি। যেমন দুই ২৪ পরগনা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। এ সব জায়গা থেকে অনেকেই রাজস্থানে মার্বেল কারখানায় কাজ করতে যান। ওই পরিযায়ী শ্রমিকেরাও আক্রান্ত হন সিলিকোসিসে।

 

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...